Suvendu Adhikari | সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি! নিরাপত্তা-স্বাস্থ্য-মহিলাদের নিয়ে ৬ বড় ঘোষণা শুভেন্দু-সরকারের!

Monday, May 11 2026, 8:15 am
Suvendu Adhikari | সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি! নিরাপত্তা-স্বাস্থ্য-মহিলাদের নিয়ে ৬ বড় ঘোষণা শুভেন্দু-সরকারের!
highlightKey Highlights

সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে পা রেখেই প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী সহ বিভিন্ন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার জনগণ তথা ৯৩ শতাংশ ভোটাপ্রদানকারীদের কৃতজ্ঞতা জানিয়েছেন। নির্বাচন কমিশন, তাদের অধীনে থাকা ভোটকর্মী, বাইরের রাজ্য থেকে আসা অবজ়ার্ভার, কেন্দ্রীয় ও রাজ্যের পুলিশ, সংবাদমাধ্যম, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে ক্যাবিনেট বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হলো তাও ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। জেনে নিন কী কী সিদ্ধান্ত নেওয়া হলো?


সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে পা রেখেই প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। সেই বৈঠকে ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী সহ বিভিন্ন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার জনগণ তথা ৯৩ শতাংশ ভোটাপ্রদানকারীদের কৃতজ্ঞতা জানিয়েছেন। নির্বাচন কমিশন, তাদের অধীনে থাকা ভোটকর্মী, বাইরের রাজ্য থেকে আসা অবজ়ার্ভার, কেন্দ্রীয় ও রাজ্যের পুলিশ, সংবাদমাধ্যম, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে ক্যাবিনেট বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হলো তাও ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। জেনে নিন কী কী সিদ্ধান্ত নেওয়া হলো?

৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব গ্রহণ: বিজেপির (bjp west bengal) ৩২১ জন যাঁরা খুন হয়েছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন শুভেন্দু অধিকারী।  যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার। সেই সঙ্গে হত্যার বিচার দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। 

Trending Updates

৪৫ দিনের মধ্যে BSF-এর প্রয়োজনীয় জমি হস্তান্তর: রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। তাই সীমান্ত রক্ষা অত্যন্ত প্রয়োজন। দেশের ও পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন মাথায় রাখা হবে বলে জানান শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ-কে জমি হস্তান্তর প্রক্রিয়ার অনুমোদন দেওয়া হলো। আজ থেকেই হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে।

আয়ুষ্মান ভারত ও অন্যান্য প্রকল্প : আয়ুষ্মান ভারতে যুক্ত হলো পশ্চিমবঙ্গ সরকার। এর জন্য প্রয়োজনীয় এগ্রিমেন্ট সংক্রান্ত কাজ অতিদ্রুত সম্পন্ন হবে। আয়ুষ্মান ভারতের পাশাপাশি  ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’র মতো কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানালেন,  প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইসিং ইন্ডিয়া, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজলা যোজনা ৩.০ ও অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পে যারা আবেদন করেছিলেন, ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন কেন্দ্রের MSME দফতরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ট্রেনিংয়ে যুক্ত: এতদিন পর্যন্ত রাজ্যের IAS, IPS ও WBCS-এর কেউ কেন্দ্রীয় ট্রেনিংয়ে যুক্ত হওয়ার অনুমোদন পেতেন না। এখন থেকে অন্য রাজ্যের মতো সেই নিয়ম চালু হবে।

BNS অনুযায়ী কাজ : রাজ্যে BNS কার্যকর করা হয়নি। কিন্তু আজ থেকে রাজ্যে লাগু ভারতীয় ন্যায় সংহিতা। এতদিন অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল বঙ্গে। 

চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি : সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হল। ২০১৫ থেকে কোনও রিক্রুটমেন্ট হয়নি। তাই প্রস্তাব মতোই এখন থেকে সরকারি চাকরির পরীক্ষায় বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়িয়ে দেওয়া হলো।

আরজি কর, সন্দেশখালির তদন্ত প্রসঙ্গে, সপ্তম পে কমিশন ও ডিএ নিয়ে আগামী ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডারের মতো জনকল্যাণ, সেবামূলক সমস্ত প্রকল্পই চলবে, তবে তা স্বচ্ছ ভাবে, সেটাও পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) দাবি, “পূর্বতন সরকার অনেক ক্ষতি করে দিয়ে গিয়েছে।” এবার রাজ্যবাসী আরও অনেক কিছু পাবেন আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর। আগাামী সপ্তাহ থেকে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল সাংবাদিক বৈঠক করবেন। পরবর্তী ক্যাবিনেট মিটিং পরের সোমবার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরের বৈঠকেই ডিএ ও বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File