Murshidabad | জেলা ভাঙলে নাম হোক ‘মুর্শিদাবাদ উত্তর’! মুর্শিদাবাদ জেলা ভেঙে নতুন জেলা তৈরির প্রশাসনিক প্রক্রিয়া শুরু!
Friday, October 30 2026, 2:49 pm

Key Highlightsমুর্শিদাবাদ জেলাকে ভেঙে অতিরিক্ত আরও একটি নতুন জেলা তৈরির প্রশাসনিক কাজ শুরু হয়েছে।
মুর্শিদাবাদ জেলাকে ভেঙে অতিরিক্ত আরও একটি নতুন জেলা তৈরির প্রশাসনিক কাজ শুরু হয়েছে। গত বছর রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা বিভাজনের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপে গতি আনতে জেলার সব রাজনৈতিক দলগুলির মতামত জানতে একটি সর্বদল বৈঠক ডাকেন মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন। প্রস্তাবিত এই নতুন জেলাটি জঙ্গিপুর পুলিশ জেলার অধীনস্থ সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, সুতি, সামশেরগঞ্জ ও ফরাক্কা—এই পাঁচ থানা, ছয়টি বিধানসভা ও সাতটি ব্লক নিয়ে গঠিত হবে। বাকি চার মহকুমা নিয়ে মূল মুর্শিদাবাদ জেলা অপরিবর্তিত থাকবে। বৈঠকে নতুন জেলার নাম নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে আলোচনা হয়। কংগ্রেস ও অন্যান্য দল ঐতিহাসিক ‘মুর্শিদাবাদ’ নামটি বহাল রাখার পক্ষে মত দিলেও, সামগ্রিক এই জেলা ভাগের নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত দেখছে কংগ্রেস।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মুর্শিদাবাদ


