Suvendu Adhikari | মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার নবান্নে পা শুভেন্দু অধিকারীর, নতুন মুখ্যমন্ত্রীকে দেওয়া হলো ‘গার্ড অফ অনার’!

Monday, May 11 2026, 6:25 am
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার নবান্নে পা শুভেন্দু অধিকারীর, নতুন মুখ্যমন্ত্রীকে দেওয়া হলো ‘গার্ড অফ অনার’!
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী 'হিসেবে প্রথমবার নবান্নে পা রাখলেন শুভেন্দু অধিকারী।


মুখ্যমন্ত্রী 'হিসেবে প্রথমবার নবান্নে পা রাখলেন শুভেন্দু অধিকারী। নবান্নে প্রবেশের সঙ্গে সঙ্গে নতুন মুখ্যমন্ত্রীকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। ইতিমধ্যে নবান্নে পৌঁছে গিয়েছেন নবনির্বাচিত ৫ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনীয়া এবং নিশীথ প্রামাণিক। এদিন সকাল সাড়ে নটা নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়ি যান তিনি। এরপর শমীককে সঙ্গে নিয়ে রাজ্য বিজেপি কার্যালয়ে যান শুভেন্দু। সেখানে সাংগঠনিক বৈঠক সেরে নবান্নে যান মুখ্যমন্ত্রী। ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সোমবারই প্রথম ক্যাবিনেট বৈঠক করবেন তিনি। এদিন মোট তিনটি বৈঠক করবেন শুভেন্দু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File