DA | মহার্ঘ ভাতা ছাড়ার প্রক্রিয়া শুরু করল নবান্ন, কীভাবে টাকা জিপিএফ অ্যাকাউন্টে যাবে?
Thursday, March 26 2026, 2:02 pm

Key Highlightsসুপ্রিম নির্দেশের পর এবার মহার্ঘ ভাতা ছাড়ার প্রক্রিয়া শুরু করল নবান্ন।
সুপ্রিম নির্দেশের পর এবার মহার্ঘ ভাতা ছাড়ার প্রক্রিয়া শুরু করল নবান্ন। ইতিমধ্যে অর্থদপ্তর থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কীভাবে টাকা জিপিএফ অ্যাকাউন্টে যাবে তাও নবান্নের তরফে জানানো হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে। জানা গিয়েছে, মহার্ঘ ভাতা এইচআরএমএসের মাধ্যমে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ঢুকবে। ডিডিও (সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জ) ওই অ্যাকাউন্টটির দেখভালের দায়িত্বে। তিনি এরিয়ার/সাপ্লিমেন্টারি বিভাগে ঢুকবেন। দেখতে পাবেন টাস্কলিস্ট। সেখান থেকে বিল সামারিতে গিয়ে এরিয়ার/সাপ্লিমেন্টারি বিল জেনারেশনে গিয়ে বিল জেনারেট করবেন। তারপর জিপিএফ অ্যাকাউন্টে যাবে টাকা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নবান্ন
- ডিএ


