Central Schemes | বিজেপির বাংলায় এবার কেন্দ্রের কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন আম জনতা?

Key Highlightsতৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে, ইতিহাস গড়ে ছাব্বিশের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ৯ই মে শপথ অনুষ্ঠান। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে জোর চর্চা চলছে। উঠে আসছে একাধিক নামও। কিন্তু সেই সঙ্গে চর্চা চলছে আরেকটি বিষয় নিয়েও।বাংলায় এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার। ফলে কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পগুলির সুবিধা দ্বিগুণ হওয়ার আশা জেগে উঠেছে জনগণের মনে। সেক্ষেত্রে কেন্দ্রের কোন কোন প্রকল্পের (Central Schemes) সুবিধা মিলবে? দেখে নিন এক নজরে-
তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে, ইতিহাস গড়ে ছাব্বিশের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ৯ই মে শপথ অনুষ্ঠান। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে জোর চর্চা চলছে। উঠে আসছে একাধিক নামও। কিন্তু সেই সঙ্গে চর্চা চলছে আরেকটি বিষয় নিয়েও।বাংলায় এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার। ফলে কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পগুলির সুবিধা দ্বিগুণ হওয়ার আশা জেগে উঠেছে জনগণের মনে। সেক্ষেত্রে কেন্দ্রের কোন কোন প্রকল্পের (Central Schemes) সুবিধা মিলবে? দেখে নিন এক নজরে-
আয়ুষ্মান ভারত (ayushman bharat health insurance) :
কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। এই প্রকল্পের অধীনে দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলি প্রতি বছর ৫ লক্ষ টাকা সুরক্ষা পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বিজেপির সদর দফতরে তাঁর বিজয় ভাষণে অবশেষে এই প্রকল্পটি বাংলায় আনার ঘোষণা করেন। তিনি বলেন, “বাংলায় মহিলারা এখন একটি নিরাপদ পরিবেশ পাবেন এবং যুবকরা কর্মসংস্থান পাবেন। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পকে সবুজ সংকেত দেওয়া হবে।”

প্রধানমন্ত্রী আবাস যোজনা (pradhan mantri awas yojana) :
এর আওতায় নির্দিষ্ট আয় করা পরিবারের মাথার উপর ছাদ গড়ে দেয় কেন্দ্র।পশ্চিমবঙ্গে এই প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রের ৪৫.৬ লক্ষ বাড়ির লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছি পৌঁছেছে। এই প্রকল্প গ্রামীণ ও শহুরে উভয় ক্ষেত্রেই প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশা করা হচ্ছে।
পিএম শ্রী স্কুল (pm shri school) :
বাংলায় স্থগিত এই প্রকল্প কেন্দ্র সরকারের মডেল স্কুলগুলিতে চালু করা হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষাগত পরিকাঠামোর উন্নয়নের জন্য এই প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। এর সমতুল্য প্রকল্প এ রাজ্যে ‘কন্যাশ্রী। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি এবং পরবর্তীতে কলেজ, বিশ্ববিদ্যালয়েও শিক্ষা মেলে বিনামূল্যে। এছাড়া এককালীন ২৫ হাজার টাকাও পাওয়া যায়।
যুবশক্তি ভরসা (yuvashakti bharosa:):
এই প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার জন্য মাসে ৩০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রে। তবে সবাই এর সুবিধা পাবেন না। তার জন্য নির্দিষ্ট শর্ত আছে।

মাতৃশক্তি ভরসা (matrishakti bharosa):
এই প্রকল্পে আয়যুক্ত পরিবারের মহিলারা মাসে ৩ হাজার টাকা পাবেন বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরাজ্যে মাতৃশক্তি ভরসা যোজনা চালু হলে এই অর্থ দ্বিগুণ হয়ে যাবে।
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (pradhan mantri matsya sampada yojana) :
বাংলার মৎস্যজীবীরা এই প্রকল্পের অনেক সুবিধা পাবে। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে আর্থিক সহায়তা, বিমা এবং আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হবে মৎস্যজীবীদের।
জল জীবন মিশন (jal jeevan mission) :
ট্যাপকলের মাধ্যমে প্রতি ঘরে ঘরে জলের সংযোগ হয় এই প্রকল্পের আওতায়।২০২৫ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত, গ্রামীণ পরিবারের ৫৬.৪৬ শতাংশ অর্থাৎ ১.৭৫ কোটি পরিবারের মধ্যে প্রায় ৯৯.০৯ লক্ষ ট্যাপের জলের সংযোগের আওতায় এসেছেন। প্রস্তাব জমা দেওয়া এবং নথিপত্র তৈরিতে বিলম্বের কারণে রাজ্য ২০১৯-২০ ও ২০২৩-২৪ সালের মধ্যে কেন্দ্র কর্তৃক বরাদ্দ ২৪,৬৪৫ কোটি টাকার মাত্র প্রায় ৫৩ শতাংশ ব্যবহার করেছে।
পিএম বিশ্বকর্মা যোজনা (pm vishwakarma yojana) :
কারিগর ও শিল্পীদের সহায়তা করার লক্ষ্যে পিএম বিশ্বকর্মা যোজনা চালু হবে রাজ্যে। এই প্রকল্পের আওতায় থাকবেন দক্ষ শ্রমিকরা, যেমন তাঁতি, কুমোর এবং কামার, যারা আগে এই সুবিধার বাইরে ছিলেন। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হবে।
উল্লেখ্য, সরকারে থাকাকালীন তৃণমূল বারবার কেন্দ্রের বকেয়া টাকা নিয়ে অভিযোগ তুলেছে। অন্যদিকে, দিল্লি নেতৃত্বে থাকা বিজেপির অভিযোগ ছিল, তৃণমূলের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পায় না রাজ্যবাসী। একাধিক প্রকল্প আটকে রয়েছে। সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বাঙালি। এবার বাংলায় বিপুল হারে জিতেছে বিজেপি। ফলে বিজেপি সরকার গঠন করলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলেই আশাবাদী বঙ্গবাসী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজেপি
- প্রকল্প
- পিএম শ্রী যোজনা
- নরেন্দ্র মোদি









