WB Election 2026 Live । তামিলনাড়ুকে হারিয়ে দিল বাংলা! বেলা ১১টা পর্যন্ত বাংলায় ভোট পড়লো ৪১.১১ শতাংশ!

Thursday, April 23 2026, 6:43 am
WB Election 2026 Live । তামিলনাড়ুকে হারিয়ে দিল বাংলা! বেলা ১১টা পর্যন্ত বাংলায় ভোট পড়লো ৪১.১১ শতাংশ!
highlightKey Highlights

আজ, ২৩শে এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ। ১৬ জেলায় ১৫২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। গোটা উত্তরবঙ্গে আজ যেমন ভোটগ্রহণ হবে, তেমনই ভোটগ্রহণ হবে জঙ্গলমহল ও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায়। ভোট সংক্রান্ত্র খবরের লাইভ আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গলবাইটে।


সকাল ১১.৫৩, ২৩শে এপ্রিল : বেলা ১১টা পর্যন্ত বাংলায় ভোট পড়লো ৪১.১১ শতাংশ!

তামিলনাড়ুকে হারিয়ে দিল বাংলা! ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৪১.১১ শতাংশ। তামিলনাড়ুতে ভোট পড়েছে ৩৭.৫৬ শতাংশ।

সকাল ১১.৪০, ২৩শে এপ্রিল : কেমন চলছে বাংলার ভোট? পরিদর্শনে বিদেশিরা, কোন কোন দেশ থেকে এলেন প্রতিনিধিরা?

বাংলার ভোটের গতিপ্রকৃতি দেখতে উত্তরবঙ্গে বিদেশিরা। নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপিন্স, সুইজারল্যান্ড এবং কেনিয়া— এই ছয়টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’ মিলিয়ে মোট ১৩ জন প্রতিনিধি এসেছেন বঙ্গে। শিলিগুড়ি কলেজের ডিসিআরসি অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কেন্দ্র পরিদর্শন করেন তাঁরা। সেন্টারে ঢুকে প্রশাসনিক কর্তা ও ভোটকর্মীদের অভিজ্ঞতাও শুনে নেন।

সকাল ১১.৩০, ২৩শে এপ্রিল : সকাল ১১টা পর্যন্ত কমিশনের দপ্তরে জমা পড়েছে ২৬০টি অভিযোগ!

সকাল ১১টা পর্যন্ত কমিশনের দপ্তরে জমা পড়েছে ২৬০টি অভিযোগ। মোটের উপর শান্তিপূর্ণ ভোট।

সকাল ১১.২০, ২৩শে এপ্রিল : ভোট দিলেন অনুব্রত মন্ডল!

বোলপুর ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয় কালীকাপুরে কন্যা সুকন্যাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অনুব্রত মণ্ডল।

সকাল ১১.১৫, ২৩শে এপ্রিল : সস্ত্রীক ভোট দিলেন মানস ভুঁইয়া!

বাংলার বিধানসভা নির্বাচনে আজ প্রথম দফার ভোটগ্রহণ রাজ্যের ১৬ জেলায়। প্রথম দফায় যেসব কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, সেইসব কেন্দ্রে একাধিক বিদায়ী মন্ত্রী এবং হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানস ভুঁইয়া তাঁদের মধ্যে অন্যতম। সবং কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। প্রথম দফায় সস্ত্রীক ভোট দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী। ২০২১ সালেও সবং থেকেই তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধায়কের হন মানস ভুঁইয়া।

সকাল ১১.০৫, ২৩শে এপ্রিল : সাতসকালে ভোটাধিকার প্রয়োগ দিলীপ ঘোষের, ঘুরে দেখলেন খড়্গপুর ভোট কেন্দ্র

খড়গপুর সদর কেন্দ্রের খড়গপুর পুরসভায় ১৪০, ১৪১ , ১৪২ , ১৪৩ নম্বর বুথে সকাল থেকেই লম্বা লাইন। আজ এখানে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের বিরুদ্ধে লড়াই করছেন খোদ দিলীপ ঘোষ। সাতসকালে সেরসা স্টেডিয়ামের বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন দিলীপবাবু। এরপরই ভোট কেন্দ্র ঘুরে দেখলেন তিনি, কথা বললেন ভোট কর্মীদের সঙ্গে।

সকাল ১০.২৩, ২৩শে এপ্রিল : পিংলার ওসিকে অপসারণের দাবি তুললেন শুভেন্দু অধিকারী!

পশ্চিম মেদিনীপুরের পিংলার ওসি-র অপসারণের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,‘অনেক ভালো ভোট বেটার। শুধু পশ্চিম মেদিনীপুরের পিংলার ওসি চিন্ময় প্রামাণিক ভীষণ গুন্ডামি করেছেন। এখনও করছেন। ওঁর সাসপেনশন চাই।’

সকাল ১০.২০, ২৩শে এপ্রিল : মেদিনীপুর সদর ব্লকের কুঁয়াবুড়ি বুথে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ!

ভোট দিতে এলেই মিলছে ছোলা-মুড়ি এবং ঠান্ডা পানিও। অভিযোগ, বিজেপির কর্মীরা টেন্ট করে সেখান থেকে মুড়ি বিলি করছেন। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের মেদিনীপুর সদর ব্লকের কুঁয়াবুড়ি বুথের সামনে ঘটেছে এই ঘটনা।

সকাল ১০.০০, ২৩শে এপ্রিল : সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ১৮.৭৬%!

জোরকদমে চলছে বাংলার প্রথম দফার ভোটগ্রহণ। সকাল ৯টা পর্যন্ত ঝাড়গ্রামে ভোট পড়েছে ১৯.৮৪%, বীরভূমে ভোটের হার ১৯.০১%, পুরুলিয়ায় ভোট পড়েছে ১৫%, দার্জিলিং-এ ১৮.৮০%। কালিম্পংয়ে ভোট পড়ল ১৮.৭৪%, মালদায় ১৬.৯৬%, মুর্শিদাবাদে ১৮.৮৮%, পশ্চিম বর্ধমানে ১৯.০০%, পশ্চিম মেদিনীপুরে ২০.৫১%, পূর্ব মেদিনীপুরে ১৮.৮১% , আলিপুরদুয়ারে ভোট পড়েছে ১৭.৭০%, বাঁকুড়ায় ২০.২০%, কোচবিহারে ভোটদানের হার ১৭.৫৬%, দক্ষিণ দিনাজপুরে ১৮.৮১% এবং জলপাইগুড়িতে ১৮.৫০% ভোট পড়েছে।

সকাল ১০.০০, ২৩শে এপ্রিল : সাতসকালে ভোটকেন্দ্রে দাঁতাল হাতি! ঝাড়গ্রাম বুথে হেলেদুলে হাজির রামলাল

ভোটের দিন গোলমাল এড়াতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। এতো করেও ঠেকানো গেলো না রামলালকে। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের জিতুশোল আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে হাজির হতে দেখা যায় দাঁতাল হাতিকে। সূত্রের খবর, বনবিভাগের নজরদারি এড়িয়ে পালিয়ে গিয়েছে রামলাল। ঝাড়গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে।

সকাল ০৯.৪০, ২৩শে এপ্রিল : মালদার মকদমপুর অঞ্চলে হাজাতপুর প্রাইমারি স্কুলে ভোটদান বন্ধ!

মালদার মকদমপুর অঞ্চলের হাজাতপুর প্রাইমারি স্কুলে, বুথ নং - ১৩৩-এ প্রায় ৪০-৪৫টি ভোট হওয়ার পরে EVM খারাপ হয়ে যায়। বর্তমানে সেই কেন্দ্রে ভোট দান বন্ধ রয়েছে।

সকাল ০৯.৩২, ২৩শে এপ্রিল : কুশিদা হাইস্কুলে ঘন ঘন বিকল হচ্ছে ইভিএম মেশিন!

চাঁচল বিধানসভার ৫ নং বুথ কুশিদা হাইস্কুলে ঘন ঘন বিকল হচ্ছে ইভিএম। সকাল থেকে ভোট শুরু হলেও দুই বার ইভিএম বিকল হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিচ্ছেন ভোট কর্মীরা।

সকাল ০৯.২৭, ২৩শে এপ্রিল : কুমারগ্রাম বিধানসভার ১০/২৫১ নম্বর বুথে পৌঁছননি প্রিসাইডিং অফিসার, আসেনি মেশিনও!

কুমারগ্রাম বিধানসভার ১০/২৫১ নম্বর বুথে এখনও পর্যন্ত ভোট শুরু হয়নি। ‌মোট ভোটার ১২০৯ জন। তাদের জন্য দু’টি ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। এক থেকে ৬০০ জন একটি বুথে, বাকিরা অন্য বুথে। ১ থেকে ৬০০ ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা এখনও ভোট দিতে পারছেন না। অভিযোগ, ওই বুথে প্রিসাইডিং অফিসার নেই, আসেনি EVMও।

সকাল ০৯.০৮, ২৩শে এপ্রিল : ভোট দিলেন পবিত্র কর

নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে এলেন নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর। ৭ নম্বর বুথ শম্ভুনাথ প্রাথমিক শিক্ষা সদনে ভোট দিতে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।

সকাল ০৮.৩১, ২৩শে এপ্রিল : ভোট দিলেন অগ্নিমিত্রা

ভোট দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

সকাল ০৮.১০, ২৩শে এপ্রিল : নন্দীগ্রামে বিজেপিতে ভোট চলে যাওয়ার অভিযোগ তৃণমূলের

বুথ নম্বর ১৫১ বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটাররা যাকেই ভোট দিচ্ছেন, সেই ভোট বিজেপিতে চলে যাচ্ছে। এই অভিযোগে ভোটদান পর্ব বন্ধ।

সকাল ০৮.০৫, ২৩শে এপ্রিল : ভোট দিলেন পবিত্র কর

নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে এলেন নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।

সকাল ০৭.২৬, ২৩শে এপ্রিল : ভোট দিলেন কাজল শেখ

ভোট গ্রহণ শুরু হওয়ার প্রথম এক ঘণ্টার মধ্যেই ভোট দিলেন হাসন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখ।

সকাল ০৭.০৫, ২৩শে এপ্রিল : ভোট দিলেন কৃষ্ণ কল্যাণী

রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এলেন ভোট দিতে। বুথ খোলার পর প্রথম ভোটার হিসাবে ভোট দিলেন তিনি।

সকাল ০৭.০০, ২৩শে এপ্রিল : ভোট দিতে বেরলেন শুভেন্দু অধিকারী

ভোট দিতে গাড়ি থেকে বের হলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File