SRFTI | উপাচার্যের ঘরে ভাঙচুর এবং হেনস্থার ঘটনায় ৫ ছাত্রকে বহিষ্কার করলেন SRFTI!
Thursday, October 15 2026, 5:48 pm

Key Highlightsউপাচার্যের ঘরে ভাঙচুর এবং উপাচার্যকে হেনস্থার ঘটনায় ৫ ছাত্রকে বহিষ্কার করলেন SRFTI কর্তৃপক্ষ।
উপাচার্যের ঘরে ভাঙচুর এবং উপাচার্যকে হেনস্থার ঘটনায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর পাঁচ’জন ছাত্রকে বহিষ্কার করলেন কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানের ছাত্র সংসদ। তাঁদের দাবি, ক্যাম্পাসে বেআইনি ভাবে সিসিটিভি বসানোর চক্রান্ত আড়াল করতে এবং পুলিশ ডেকে ভয় দেখাতেই উপাচার্য এই মিথ্যে ন্যারেটিভ তৈরি করেছেন। আন্দোলনকে কালিমালিপ্ত করতেই উপাচার্য এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের একাংশ মিথ্যা অপপ্রচার করছে বলে তাঁদের অভিযোগ।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পুরসভা


