বাংলাদেশের এক বিয়েবাড়িতে দেখা মিলল যশ-নুসরতের, পরনে ছিল গাঢ় নীল পোশাক
Wednesday, March 16 2022, 3:53 pm
Key Highlights
দেশ ছাড়ছেন টলিউডের বেশ চর্চিত জুটি যশ-নুসরত, এই খবর আগেই জানিয়েছিলেন তারা। এবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বিয়ে বাড়ির কিছু ছবি।
‘গান বাংলা চ্যানেল’-এর কর্ণধার ফারজানা মুন্নির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশে গিয়েছিলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও (Mimi Chakraborty)।
সোশ্যাল মিডিয়ায় বিয়েবাড়ির ছবি শেয়ার করে নিয়েছেন যশ-নুসরত
সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। গাঢ় নীল লেহঙ্গার ওপর রুপোলি কাজ করা লেহঙ্গা চোলি বেছে নিয়েছিলেন নুসরত। অন্যদিকে স্টিচড ধুতি, বন্ধগলা কোট পরেছিলেন যশ।