PM Modi | অশান্ত মধ্যপ্রাচ্য, যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রবাসী ভারতীয়দের ফেরাতে জরুরী বৈঠক ডাকলেন মোদি!

Sunday, March 1 2026, 3:11 pm
PM Modi | অশান্ত মধ্যপ্রাচ্য, যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রবাসী ভারতীয়দের ফেরাতে জরুরী বৈঠক ডাকলেন মোদি!
highlightKey Highlights

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রবিবার রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের (ক্যাবিনেট কমিটি অফ সিকিয়োরিটি) জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এই অশান্ত পরিস্থিতিতে ইরান, ইজরায়েল এবং তার প্রতিবেশী দেশগুলিতে বহু ভারতীয় আটকে পড়েছেন। এই অবস্থায় প্রবাসী ভারতীয়দের ফেরানো, যুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান ইত্যাদি একাধিক বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাতে মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের (ক্যাবিনেট কমিটি অফ সিকিয়োরিটি) এই বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনায় বসবেন মোদী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File