World Health Day | আবহাওয়া পরিবর্তনের সময়ে নিজেকে সুস্থ্য রাখবেন কীভাবে? জানুন বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন!

Tuesday, April 7 2026, 2:35 pm
World Health Day | আবহাওয়া পরিবর্তনের সময়ে নিজেকে সুস্থ্য রাখবেন কীভাবে? জানুন বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন!
highlightKey Highlights

মরশুম বদলের সবচেয়ে সাধারণ সমস্যা হল ভাইরাসজনিত জ্বর, সর্দি-কাশি। আসলে শীতের মতো এই সময়েও বাতাসে ধুলোবালির দাপট থাকে বেশি। দিনে গরম, রাতে হালকা ঠান্ডা-দু’রকম আবহাওয়ায় বাড়ে অ্যালার্জির সমস্যা। তাপমাত্রা হেরফেরের জন্য নাক-মুখ থেকে ফুসফুস পর্যন্ত ইমিউনিটিতে প্রভাব পড়ে। গলাব্যথা, হাঁচি, কাশি, সর্দি, জ্বর হতে দেখা যায়। ২০২৬ সালের বিশ্ব স্বাস্থ্য দিবসে (world health day 2026) জেনে নিন বদলাতে থাকা আবহাওয়ায় কীভাবে সুস্থ্য রাখবেন আপনার শরীর।


১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রে সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয় জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ (history of world health day)। সেই বছরের জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন। সেই সঙ্গে গৃহীত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন। এরপর ১৯৪৮ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় সেই আইন। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে নির্ধারিত হয় দিনটি। এরপর থেকে প্রতি বছর ৭ই এপ্রিল বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস (world health day)। প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস মনে করিয়ে দেয়, একটি সুস্থ সমাজ গঠনে আমাদের সম্মিলিত দায়িত্ব কতটুকু। ২০২৬ সালের বিশ্ব স্বাস্থ্য দিবসে (world health day 2026) জেনে নিন বদলাতে থাকা আবহাওয়ায় কীভাবে সুস্থ্য রাখবেন আপনার শরীর।

আবহাওয়া বদলের সময় কীভাবে নিজেকে সুস্থ্য রাখবেন?

Trending Updates

বিদায় নিয়েছে শীত, শুরু হয়েছে গরমের দাপট। তবে বিগত কিছুদিন ধরে বিকেল হতেই হচ্ছে কালবৈশাখী ঝড়-বৃষ্টি। যার ফলে তাপমাত্রার হেরফের হচ্ছে। আর এই সময়েই সামান্য অসাবধানতায় মাথাচাড়া দিতে পারে সর্দি-কাশি থেকে পেটের গোলমাল কিংবা জটিল রোগ। শীতের শেষ এবং গরমের শুরুর সময়ে খুব সহজেই ভাইরাস, ব্যাকটেরিয়া বংশবৃদ্ধির আদর্শ সময় হয়ে ওঠে। শুষ্ক ও ঠান্ডা বাতাস নাকের ভেতরের মিউকাস মেমব্রেন শুকিয়ে দেয়। ফলে জীবাণু খুব সহজেই শরীরে প্রবেশ করতে পারে। তাই শরীরের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন। 

মরশুম বদলের সবচেয়ে সাধারণ সমস্যা হল ভাইরাসজনিত জ্বর, সর্দি-কাশি। আসলে শীতের মতো এই সময়েও বাতাসে ধুলোবালির দাপট থাকে বেশি। দিনে গরম, রাতে হালকা ঠান্ডা-দু’রকম আবহাওয়ায় বাড়ে অ্যালার্জির সমস্যা। তাপমাত্রা হেরফেরের জন্য নাক-মুখ থেকে ফুসফুস পর্যন্ত ইমিউনিটিতে প্রভাব পড়ে। গলাব্যথা, হাঁচি, কাশি, সর্দি, জ্বর হতে দেখা যায়। প্রধানত যে সব ভাইরাস এই সময়ে থাকে তা হল রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, অ্যাডেনোভাইরাস, করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস ইত্যাদি। এছাড়াও এই সময়ে পেটের সমস্যাও হতে পারে। যারা নিয়মিত শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন, অ্যাজমা, সিওপিডি রয়েছে, তাদের এই সময়ে বাড়তি সাবধানতা প্রয়োজন। এই সময়ে শিশু আর বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। শীতের পর গরমের এই বদলটা তাদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নতুন ইনফেকশন হলে বার বার সংক্রামিত হওয়ার আশঙ্কা থাকে। 

কী করবেন?

  • হঠাৎ করে গরম লাগলে ঠান্ডা জল খাওয়া চলবে না। 
  • গরম থেকে এসিতে বার বার যাতায়াত করা, সামান্য গরমে ফ্যান চালানো উচিত নয়। 
  • হাঁচি, কাশির সমস্যা থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করুন। 
  • বিশেষ করে বয়স্করা কিংবা যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাদের সাবধান হওয়া প্রয়োজন। 
  • বাইরে থেকে এসে এবং খাওয়ার আগে সাবান দিয়ে ভাল করে হাত ধোওয়া অভ্যাস করুন৷ 
  • স্কুলে বাচ্চাদের একজনের থেকে অন্যজনের সংক্রমণ ছড়াতে পারে। তাই সন্তানের জ্বর,সর্দি,কাশি থাকলে স্কুলে না পাঠানোই ভাল। 
  • শিশু থেকে বয়স্ক, সব বয়সেই পর্যাপ্ত জল খাওয়া প্রয়োজন। 
  • সবজি, ফল কিংবা অন্যান্য খাবার টাটকা খেতে হবে। রান্না করা বাসি খাবার না খাওয়াই শ্রেয়। 
  • কোনও কোমর্বিডিটি থাকলে নিয়মিত ওষুধ খাওয়ার নিয়ম মেনে চলুন। 
  • নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন নেওয়া জরুরি।
  • কাশি বা গলা খুশখুশ করলে খেতে পারেন আদা চা। কফ ও কাশি কমাতে আদা খুবই কার্যকর। এক কাপ আদা চা কাশির সমস্যা দূর করার পাশাপাশি হজমেও সাহায্য করে। এছাড়াও গলা ব্যথা কমাতে এবং কাশি প্রশমিত করতে পারে মধু, তুলসি পাতা।
  • বিশ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। তাই পর্যাপ্ত ঘুমের দিকে নজর রাখুন।
  • নিয়মিত ব্যায়াম করুন। পরিমিত ব্যায়াম রক্ত ​​সঞ্চালন এবং সংক্রমণের বিরুদ্ধে সামগ্রিক প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • সাইট্রাস ফল, আদা, হলুদ, রসুন এবং দই রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।
  • পর্যাপ্ত ভিটামিন ডি পেতে নিয়মিত রোদে বসার অভ্যাস করুন।
  • দীর্ঘস্থায়ী মানসিক চাপ রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করতে ধর্মীয় প্রার্থনা, ধ্যান বা গভীর শ্বাস-প্রশ্বাস অনুশীলন করুন।

প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা গোটা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) অত্যন্ত সময়োপযোগী একটি প্রতিপাদ্য নির্ধারণ করেছে—‘টুগেদার ফর হেল্প। স্ট্যান্ড উইদ সায়েন্স’। অর্থাৎ, ২০২৬ সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের (world health day 2026) থিম হল, ‘স্বাস্থ্যের জন্য ঐক্যবদ্ধ, বিজ্ঞানের সঙ্গে অবস্থান’। বিজ্ঞান আজ স্বাস্থ্যখাতে বিপ্লব এনে দিয়েছে। উন্নত চিকিৎসা প্রযুক্তি, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), টেলিমেডিসিন, এবং জেনেটিক রিসার্চ মানুষের রোগ নির্ণয় ও চিকিৎসাকে আরও দ্রুত ও নির্ভুল করেছে। আগে যেখানে একটি রোগ শনাক্ত করতে দীর্ঘ সময় লাগত, এখন আধুনিক যন্ত্রপাতি কয়েক মিনিটেই তা নির্ণয় করতে সক্ষম। এর ফলে রোগের প্রাথমিক পর্যায়েই চিকিৎসা শুরু করা সম্ভব হচ্ছে, যা সুস্থতার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তবে শুধু আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করলেই হবে না, ব্যক্তিগত জীবনযাপনেও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা জরুরি। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি—এই চারটি স্তম্ভ সুস্থ জীবনের ভিত্তি। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File