Cockroach Janata Party | শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও ৫টি মৌলিক দাবি ‘ককরোচ জনতা পার্টি’-র, কোন কোন বদল চাইছে তরুণ প্রজন্ম?

Sunday, June 7 2026, 3:44 pm
Cockroach Janata Party | শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও ৫টি মৌলিক দাবি ‘ককরোচ জনতা পার্টি’-র, কোন কোন বদল চাইছে তরুণ প্রজন্ম?
highlightKey Highlights

কেবল শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, বিচার বিভাগ থেকে শুরু করে সংবাদমাধ্যম, নির্বাচন কমিশন থেকে নারী সংরক্ষণ, দুর্নীতিমুক্ত দেশ গঠনে ৫টি মৌলিক দাবি তুলেছে তরুণ প্রজন্ম।


শনিবার দিল্লির যন্তর মন্তরে নিট কেলেঙ্কারি-সহ শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার দাবি করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দুর্নীতিমুক্ত দেশ গঠনে ৫টি মৌলিক দাবি তাঁদের। ১) বিচার বিভাগীয় সংস্কার: বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বজায় রাখতে অবসর গ্রহণের পর কোনও সরকারি পদে বসতে পারবেন না বিচারপতিরা। ২) নির্বাচনী জবাবদিহি: বৈধ নাগরিকের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ গেলে তার দায় বর্তাবে দেশের প্রধান নির্বাচন কমিশনারের উপরে। ৩) সংসদে ৫০% নারী সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে। ৪) সংবাদমাধ্যম সংস্কার: আদানি ও আম্বানি গোষ্ঠীর মালিকানাধীন সমস্ত সংবাদমাধ্যমের লাইসেন্স অবিলম্বে বাতিল করতে হবে। ৫) কোনও সাংসদ বা বিধায়ক যদি নিজের দল ছেড়ে অন্য দলে যোগ দিলে আগামী ২০ বছরের জন্য নির্বাচনে লড়া বা কোনও সরকারি পদ পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File