Breaking News | ‘পুষ্পা’ পদপিষ্ট কাণ্ডে স্বস্তি নেই, আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

Key Highlightsখবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!
সকাল ১০: ৩০, ২০শে জুন : ‘পুষ্পা’ পদপিষ্ট কাণ্ডে স্বস্তি নেই, আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ
চার্জশিটে আল্লুর ম্যানেজার, থিয়েটারের মালিক, স্টাফ, অভিনেতার বাউন্সারদের পাশাপাশি নাম ছিল অভিনেতারও। বারবার আদালতে হাজিরা দিতে হয় আল্লুকে। এই ঘটনায় এখনও অব্যাহতি মেলেনি। অভিনেতাকে ফের হাজিরার নোটিস পাঠিয়েছে হায়দরাবাদ আদালত। আগামী সপ্তাহের শুরুতেই আল্লু অর্জুনকে হাজিরা দিতে হবে।
সকাল ১০: ০০, ২০শে জুন : ‘জিরো টলারেন্স’! পুলিশের হাতে আটক ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী
পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী। পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের জুলপিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। গত ১৬ মে, পুলিশের হাত ছেড়ে জাহাঙ্গীরকে ছাড়াতে তাঁর স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। পুলিশ সূত্রে দাবি, ঐদিন জাহাঙ্গিরের অনুগামীরা ফলতা থানার দিকে এগোতে থাকে। ভিড় থেকে জাহাঙ্গির খানকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
সকাল ০৯: ০০, ২০শে জুন : দলের মধ্যেই বিদ্রোহ, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব খোদ উদ্ধবের!
সাংসদদের বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ টেনে ভোটারদের কাছে ক্ষমা চেয়ে দলের শীর্ষ পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ করলেন তিনি। এদিন তিনি বলেন, “নেতৃত্বের পদ আকড়ে রাখতে আমি রাজি নই। তবে আদর্শের লড়াই থেকে আমি সরব না। আমি হাল ছাড়ব না। যেদিন আপনারা মনে করবেন আমি এই পদের যোগ্য নই, আমি চলে যাব। যোগ্য যে কোনও কর্মীর হাতে দলের দায়িত্ব তুলে দিতে আমি তৈরি।”
সকাল ০৭:৩০, ২০শে জুন : শনিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ভিজবে শহর কলকাতা, একনজরে বঙ্গের আজকের আবহাওয়া
আজ, ২০শে জুন, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। শুক্রবার প্রায় দিনভর বৃষ্টিতে ভিজেছে কলকাতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে শহরে।









