WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

Hantavirus | প্রমোদতরীতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব, মৃত্যু ৩ জনের! কীভাবে ছড়ায় এই ভাইরাস? কতটা বিপদজনক? চিকিৎসা-ই বা কী?

Friday, May 8 2026, 1:49 pm
Hantavirus | প্রমোদতরীতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব, মৃত্যু ৩ জনের! কীভাবে ছড়ায় এই ভাইরাস? কতটা বিপদজনক? চিকিৎসা-ই বা কী?
highlightKey Highlights

বিশ্বে ছড়াচ্ছে নতুন ভাইরাসের প্রাদুর্ভাব (new virus outbreak​)। আটলান্টিক মহাসাগরে কেপ ভার্দের উপকূলের কাছে একটি ক্রুজ জাহাজে সন্দেহভাজন হান্টাভাইরাস (hantavirus ) সংক্রমণ বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। ওই প্রমোদতরীতে প্রায় ১৫০ যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত ৭টি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাস মূলত ইঁদুর বা এই জাতীয় প্রাণীদের মাধ্যমে ছড়ায়। করোনার মতোই হান্টা আরএনএ ভাইরাস। হান্টাভাইরাস নিয়ে সতর্ক করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে যে, সামগ্রিক ঝুঁকি কম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেনে নেওয়া যাক এই ভাইরাসের উপসর্গ, কী থেকে ছড়ায় হান্টাভাইরাস এবং কতটা ভয়াবহ এই ভাইরাস?

হান্টাভাইরাসের প্রকোপ কোথায়?

Trending Updates

দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, হান্টাভাইরাস (hantavirus )-এর আন্দিজ স্ট্রেইনের প্রকোপ লাতিন আমেরিকাতেই বেশি। সেখান থেকেই যাত্রা শুরু করে প্রমোদতরীটি। এর আগেও হান্টাভাইরাসের আন্দিজ স্ট্রেই থেকেই প্রকোপ দেখা দেয়। 

কী থেকে ছড়ায় হান্টাভাইরাস?

মূলত ইঁদুর, ছুঁচো থেকেই হান্টাভাইরাস ছড়ায়। তাদের মূত্র, শরীর থেকে নির্গত তরল, লালা বা থুতুর সংস্পর্শে এলেই সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। তবে বাতাস থেকেই ছড়ায় সংক্রমণ। কোনও জায়গা পরিষ্কার করার সময় বাতাসে পার্টিকল মিশে যায়। শ্বাস-প্রশ্বাস চলাকালীন শরীরে ঢুকে যায় মানুষের। জুনোটিক ভাইরাস যা পশুর থেকেও মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। করোনার মতোই হান্টা আরএনএ ভাইরাস। হু জানাচ্ছে, এই ভাইরাস মানুষের শরীরে ঢুকে পড়লে সবচেয়ে আগে ফুসফুস ও কিডনির ক্ষতি করে। 

কতটা সংক্রমণপ্রবণ হান্টাভাইরাস?

একজন সংক্রমিতের থেকে অন্যজনের শরীরেও ছড়িয়ে পড়ে হান্টাভাইরাস (hantavirus)। প্রমোদতরীতে তেমনটাই ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে অঞ্চল বিশেষে রোগের আচরণ ভিন্ন ভিন্ন। কোথাও ফুসফুসে প্রভাব পড়ে, কোথাও আবার কিডনিতে, কোথাও আবার রক্তনালীতে। 

হান্টাভাইরাসের উপসর্গ :

হান্টাভাইরাসের উপসর্গ (hantavirus symptoms​) এক থেকে আট সপ্তাহের মধ্যে দেখা দেয়। জ্বর, পেশির যন্ত্রণা, পেটের সমস্যা হয়। সাধারণ সংক্রমণ বলে ভুল করেন অনেকেই। আমেরিকায় রোগীদের ফুসফুসে তরল জমা হতে দেখা গিয়েছে। ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়েন রোগী। হান্টাভাইরাসের দরুণ মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ। যদিও এশিয়া এবং ইউরোপে হান্টাভাইরাসের স্ট্রেনের জেরে মৃত্যুর হার ১ থেকে ১৫ শতাংশের মধ্যে। 

চিকিৎসা :

হান্টাভাইরাসের কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। নেই কোনও টিকা। মূলত রোগীর বিশ্রামের উপর জোর দেন চিকিৎসকরা। অবস্থা গুরুতর হলে রাখা হয় ভেন্টিলেটরে, দিতে হয় অক্সিজেন।

হান্টাভাইরাস কি বিশ্বজুড়ে ছড়াতে পারে?

এই ভাইরাসের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। অত্যন্ত সংক্রামক ভাইরাসগুলোর মতো হান্টাভাইরাস সহজে মানুষ থেকে মানুষে বা সাধারণ সংস্পর্শে ছড়ায় না। বেশিরভাগ ক্ষেত্রে এই সংক্রমণ ইঁদুরজাতীয় প্রাণীর সংস্পর্শে আসার ফলে হয়, মানুষের মাধ্যমে নয়। এই ঘটনাতেও সন্দেহভাজন মানব-সংক্রমণ খুব সীমিত এবং একটি ছোট গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। জাহাজের বাইরে ব্যাপক বা কমিউনিটি পর্যায়ে সংক্রমণের কোনও প্রমাণ এখনও পর্যন্ত নেই।

ভারতের কি চিন্তার কারণ আছে?

ভারতের মতো দেশের জন্য এখনই উদ্বিগ্ন হওয়ার কোনও বড় কারণ নেই। এই ঘটনার সঙ্গে যুক্ত কোনও সংক্রমণের খবর ভারতে পাওয়া যায়নি এবং ভাইরাসটির প্রকৃতি অনুযায়ী আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কম। 

প্রমোদতরী পরিচালনা সংস্থা Oceanwide Expeditions জানিয়েছে, প্রমোদতরী MV Hondius বর্তমানে আফ্রিকার পশ্চিমে দিক থেকে স্পেনের কানারি আউল্যান্ডের দিকে রওনা দিয়েছে। আফ্রিকার পশ্চিমে কাবো ভার্দে দ্বীপপুঞ্জে তিন দিন বিচ্ছিন্ন অবস্থায় ছিল সেটি। যে তিনজনক সংক্রমককে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে একজন ব্রিটেনের নাগরিক, দ্বিতীয়জন ডাচ এবং তৃতীয় জন জার্মান। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে যে, সামগ্রিক ঝুঁকি কম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File