National Highway | বীরভূমের জাতীয় সড়ক সম্প্রসারণে ৫০৮.৬৬ কোটি টাকা দিলো কেন্দ্র

Sunday, October 4 2026, 4:41 pm
National Highway | বীরভূমের জাতীয় সড়ক সম্প্রসারণে ৫০৮.৬৬ কোটি টাকা দিলো কেন্দ্র
highlightKey Highlights

জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ৫০৮.৬৬ কোটি টাকা রাজ্যকে দিল সড়ক পরিবহণ মন্ত্রক। ওই টাকায় বীরভূমের দুটি জাতীয় সড়ক চওড়া করার কাজ হবে।


জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য রাজ্যকে ৫০৮.৬৬ কোটি টাকা দিল সড়ক পরিবহণ মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি এক্স হ্যান্ডলে পোস্ট করে এই সুখবর জানিয়েছেন। সূত্রের খবর, কেন্দ্রের পাঠানো ওই ৫০৮ কোটি টাকায় বীরভূম জেলায় ১৪ নং জাতীয় সড়কের অন্তর্গত ভীমগড় থেকে নলহাটি পর্যন্ত ৯১.৯০ কিলোমিটার এবং এনএইচ ১১৪-র আওতায় সুরুল থেকে মল্লারপুর পর্যন্ত ৫৬.৪০ কিলোমিটার রাস্তা চওড়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি এক্স হ্যান্ডল পোস্টে লিখেছেন, ‘জাতীয় সড়কের সম্প্রসারণ হলে একাধারে যানজট কমবে, কম সময়ে বেশি পথ অতিক্রম করা যাবে। অন্যদিকে গ্রাম ও শহরের মধ্যে যোগাযোগ আরও মসৃণ হবে। তাতে আর্থিক বিকাশেরও রাস্তাও সুগম হবে। গতিশক্তি প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে জাতীয় সড়ক সম্প্রসারণের লক্ষ্য, স্থানীয় স্তরে ব্যবসা-বাণিজ্যের প্রসার, পথ নিরাপত্তা বৃদ্ধি। গণপরিবহণের পাশাপাশি পণ্য পরিবহণ আরও উন্নত করা।’ কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File