Sensex | সপ্তাহের শেষে ডাউন থাকল দেশের শেয়ার বাজার,কতটা কমলো সেনসেক্স ও নিফটি৫০?
Friday, August 14 2026, 4:20 pm

Key Highlightsশুক্রবারের ট্রেডিং সেশনে সেনসেক্স কমেছে ৭১ পয়েন্ট বা ০.০৯ শতাংশ।
সপ্তাহের শেষে ডাউন থাকল দেশের শেয়ার বাজার। শুক্রবারের ট্রেডিং সেশনে সেনসেক্স কমেছে ৭১ পয়েন্ট বা ০.০৯ শতাংশ। এই পতনের জেরে বিএসই সেনসেক্স রয়েছে ৭৮,০০৯ পয়েন্টে। অন্য দিকে ৩০ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমে নিফটি৫০ রয়েছে ২৪,৩৬৬ পয়েন্টে। চলতি সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনে (১০ অগস্ট থেকে ১৪ অগস্ট) সেনসেক্স কমেছে ৪৯০ পয়েন্ট বা ০.৬২ শতাংশ। নিফটি৫০ কমেছে ২০৫ পয়েন্ট বা ২০৫ পয়েন্ট।সেনসেক্স ও নিফটি৫০-র পাশাপাশি মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সগুলিও ডাউন ছিল শুক্রবারের ট্রেডিং সেশনে। নিফটি মিড ক্যাপ ১০০ ইনডেক্স কমেছে ০.৫৩ শতাংশ এবং নিফটি স্মল ক্যাপ ১০০ ইনডেক্স কমেছে ০.৬৯ শতাংশ। ইরান-আমেরিকার শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা, অশোধিত জ্বালানি তেলের দামে অস্থিরতা, মার্কিন মুলুকে বন্ড ইয়েল্ডে বৃদ্ধির মতো একাধিক ফ্যাক্টর এই পতনের পিছনে ভূমিকা নিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শেয়ার বাজার


