AI HACKATHON@VU–2026 | বুদ্ধিমত্তার নতুন দিগন্ত: AI উদ্ভাবনের মঞ্চে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়!

Key Highlightsবিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সুখ্যাত কম্পিউটার সায়েন্স বিভাগ, ইন্টারনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর সহযোগিতায়, গত ৩০শে মার্চ ২০২৬ তারিখে সফলভাবে আয়োজন করল ‘AI HACKATHON@VU – 2026’। অনুষ্ঠানটি স্পনসর করে Flip Health এবং Society for Data Science। সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল কালাম হল এবং রাজনারায়ণ বসু হলে এই কর্মসূচির সূচনা হয়। সার্বিকভাবে, ‘AI HACKATHON@VU – 2026’ ছিল এক সফল ও প্রভাবশালী উদ্যোগ, যেখানে ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্পনসরদের সম্মিলিত প্রচেষ্টায় একটি উদ্ভাবনী ও শিক্ষামূলক পরিবেশ গড়ে উঠেছিল। এই আয়োজন ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তিগত চিন্তাভাবনা ও উদ্ভাবনকে উৎসাহিত করবে।
বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি বিশ্বজুড়ে উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে AI মানুষের কাজকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলছে। এই প্রযুক্তি তরুণ প্রজন্মকে নতুন চিন্তাভাবনা ও সৃজনশীল সমাধান তৈরিতে অনুপ্রাণিত করছে, যার ফলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে। এই প্রেক্ষাপটে AI-ভিত্তিক হ্যাকাথনগুলির গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এগুলি শিক্ষার্থীদের বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজে বের করার সুযোগ তৈরি করে দেয়।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সুখ্যাত কম্পিউটার সায়েন্স বিভাগ, ইন্টারনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর সহযোগিতায়, গত ৩০শে মার্চ ২০২৬ তারিখে সফলভাবে আয়োজন করল ‘AI HACKATHON@VU – 2026’। অনুষ্ঠানটি স্পনসর করে Flip Health এবং Society for Data Science। সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল কালাম হল এবং রাজনারায়ণ বসু হলে এই কর্মসূচির সূচনা হয়।
.webp)
উদ্বোধনী পর্ব:
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর অম্লান চক্রবর্তী ( অধ্যাপক ও ডিরেক্টর, এ. কে. চৌধুরী স্কুল অফ ইনফরমেশন টেকনোলজি, কলকাতা বিশ্ববিদ্যালয়), বিশেষ অতিথি প্রফেসর পরেশ চন্দ্র জানা (ডিন, বিজ্ঞান বিভাগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়), সম্মানীয় অতিথি: ড. জয়ন্ত কিশোর নন্দী (রেজিস্ট্রার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়)। উপস্থিত ছিলেন প্রফেসর বিশ্বপতি জানা, ( কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়), ড. নন্দদুলাল জানা (সহযোগী অধ্যাপক, এনআইটি দুর্গাপুর), ড. দেবায়ন গাঙ্গুলি (ডেপুটি ডিরেক্টর, ডিটিই, পশ্চিমবঙ্গ সরকার)।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর দীপক কুমার কর। তিনি একটি চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং তাঁর বক্তব্যের মাধ্যমে আধুনিক সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) পরিবর্তনশীল ভূমিকা ও এই হ্যাকাথনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও প্রধান অতিথি প্রফেসর অম্লান চক্রবর্তী “Scope of the Hackathon and AI” বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন, যা প্রতিযোগিতার প্রেক্ষাপট স্পষ্ট করে।
.webp)
টেকনিক্যাল সেশন:
দুপুর ১২টা থেকে শুরু হয় টেকনিক্যাল সেশন। মোট ৫৪টি প্রস্তাবের মধ্যে প্রাসঙ্গিকতা ও সৃজনশীলতার ভিত্তিতে ২০টি দলকে শর্টলিস্ট করা হয়। নির্বাচিত দলগুলি তাদের AI-ভিত্তিক উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন ও প্রদর্শন করে বিচারকদের সামনে।
সমাপনী পর্ব ও ফলাফল:
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার, মেধা সনদ ও সকল অংশগ্রহণকারীদের মধ্যে অংশগ্রহণ সনদ বিতরণ করা হয়। AI HACKATHON@VU – 2026-এ প্রথম স্থান অধিকার করে NutriFit: An AI-Integrated Health & Fitness Ecosystem – পাঁশকুড়া বনমালী কলেজ (স্বশাসিত)। দ্বিতীয় স্থান লাভ করে NutriVision AI – মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং তৃতীয় স্থান উপলব্ধি করে Fake News and Deepfake Detection – বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
.webp)
সার্বিকভাবে, ‘AI HACKATHON@VU – 2026’ ছিল এক সফল ও প্রভাবশালী উদ্যোগ, যেখানে ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্পনসরদের সম্মিলিত প্রচেষ্টায় একটি উদ্ভাবনী ও শিক্ষামূলক পরিবেশ গড়ে উঠেছিল। এই আয়োজন ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তিগত চিন্তাভাবনা ও উদ্ভাবনকে উৎসাহিত করবে।
- Related topics -
- অন্যান্য
- বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রযুক্তি
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স









