Mandarmani | মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৬ যুবক, নিখোঁজ ২!

Friday, October 23 2026, 8:44 am
Mandarmani | মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৬ যুবক, নিখোঁজ ২!
highlightKey Highlights

বুধবার হাওড়ার ডোমজুড় থেকে ঘুরতে যাওয়া ছয় বন্ধুর একটি দল বৃহস্পতিবার দুপুরে সমুদ্রে স্নান করতে নেমে ঢেউয়ের টানে তলিয়ে যায়।


পুজো কাটতে না কাটতেই মন্দারমণিতে বড়সড় দুর্ঘটনা। বুধবার হাওড়ার ডোমজুড় থেকে ঘুরতে যাওয়া ছয় বন্ধুর একটি দল বৃহস্পতিবার দুপুরে সমুদ্রে স্নান করতে নেমে ঢেউয়ের টানে তলিয়ে যায়। স্থানীয় নুলিয়া ও প্রশাসনের তৎপরতায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনও দু’জন নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তল্লাশি অভিযান চলছে। বারবার প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও পর্যটকদের একাংশের এই অসচেতনতা এবং সমুদ্রে নামার প্রবণতা যে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে, এই ঘটনা তারই ফের এক মর্মান্তিক প্রমাণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File