Noboborsho | রাত পোহালেই শুরু বাংলা নববর্ষ, পয়লা বৈশাখে কখন করবেন লক্ষ্মী-গণেশের পুজো? জানুন শুভ তিথি-সময়!

Tuesday, April 14 2026, 2:16 pm
Noboborsho | রাত পোহালেই শুরু বাংলা নববর্ষ, পয়লা বৈশাখে কখন করবেন লক্ষ্মী-গণেশের পুজো? জানুন শুভ তিথি-সময়!
highlightKey Highlights

চান্দ্রসৌর পঞ্জিকা অনুসারে ইংরেজি ২০২৬ সালের ১৫ই এপ্রিল, বুধবার বাংলার নববর্ষ ১৪৩৩ (noboborsho)। ১লা বৈশাখকে কেন্দ্র করে প্রতি বছরই ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। হালখাতা, লক্ষ্মী-গণেশ পুজো এবং নতুন বছরের সূচনা উপলক্ষে নানা আয়োজন থাকে। এদিন লাল কাপড়ে মোড়া হালখাতায় স্বস্তিক এঁকে, লক্ষ্মী-গণেশের পুজো দিয়ে ব্যবসায়িক লেনদেনের সূচনা করা হয়। লক্ষ্মীলাভের আশায় করা হয় পুজো। জেনে নিন বাংলা বছর ১৪৩৩-এর প্রথম দিনে পুজো এবং কেনাকাটা করার শুভ সময়।


চান্দ্রসৌর পঞ্জিকা অনুসারে ইংরেজি ২০২৬ সালের ১৫ই এপ্রিল, বুধবার বাংলার নববর্ষ ১৪৩৩ (noboborsho)। ১লা বৈশাখকে কেন্দ্র করে প্রতি বছরই ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। হালখাতা, লক্ষ্মী-গণেশ পুজো এবং নতুন বছরের সূচনা উপলক্ষে নানা আয়োজন থাকে। এদিন লাল কাপড়ে মোড়া হালখাতায় স্বস্তিক এঁকে, লক্ষ্মী-গণেশের পুজো দিয়ে ব্যবসায়িক লেনদেনের সূচনা করা হয়। লক্ষ্মীলাভের আশায় করা হয় পুজো। জেনে নিন বাংলা বছর ১৪৩৩-এর প্রথম দিনে পুজো এবং কেনাকাটা করার শুভ সময়-

তিথি ত্রয়োদশী- রাত ১০টা ৩২ মিনিট পর্যন্ত।

Trending Updates

অমৃতযোগ- সকাল ৭টা ১ মিনিটে মধ্যে। পুনরায়, ৯টা ৩২ মিনিট গতে ১১টা ১২ মিনিটের মধ্যে, পুনরায় ৩টে ২৩ মিনিট গতে ৫টা ৩ মিনিটের মধ্যে। সন্ধ্যা ৬টা ৩৯ মিনিট গতে ৮টা ৫৬ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ৩১ মিনিট গতে উদয়াবধি।

মাহেন্দ্রযোগ- দুপুর ১টা ৪২ মিনিট গতে ৩টে ২৩ মিনিটের মধ্যে। রাত ৮টা ৫৬ মিনিট গতে ১০টা ২৮ মিনিটের মধ্যে।

বাংলা নববর্ষের (noboborsho) ইতিহাস, বা কবে থেকে বাংলা বর্ষের হিসাব শুরু এই বিষয়ে বিভিন্ন মত থাকলেও, কর বা রাজস্ব আদায়ের জন্য বাংলা বর্ষের মত বিশেষ গ্রহণযোগ্য। মোগল সম্রাট আকবরের শাসনকালে তৎকালীন চন্দ্র নির্ভরশীল হিজরি সনের কৃষিকাজের সঙ্গে, অর্থাৎ ফসল উৎপাদনের সঙ্গে বিশেষ মিল না থাকায় সম্রাট আকবর পুনরায় পঞ্জিকা সংস্কারের নির্দেশ দেন। কৃষিকাজের সঙ্গে সামঞ্জস্য রেখে পঞ্জিকা নির্মাণ হয়। পরবর্তী কালে তা বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে প্রচলিত হয়। আকবর শাসনকালে প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে হতো। এরপরের দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হত। আর সেই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File