Breaking News | বিধায়ক মদন মিত্রের ফ্ল্যাটে ইডি হানা, সাতসকালে পুর দুর্নীতি মামলায় শহরের ৮ জায়গায় চলছে তল্লাশি

Saturday, June 13 2026, 5:54 am
Breaking News | বিধায়ক মদন মিত্রের ফ্ল্যাটে ইডি হানা, সাতসকালে পুর দুর্নীতি মামলায় শহরের ৮ জায়গায় চলছে তল্লাশি
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


সকাল ১১: ১৫, ১৩ই জুন : অসমে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান

প্রাথমিক সূত্রে খবর, অসমে বায়ুসেনার একটি AN-32 বিমান ভেঙে পড়ে শনিবার সকালে।

সকাল ১০: ৩০, ১৩ই জুন : মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে হাজিরার জন্য তৃতীয় নোটিস

Trending Updates

মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে হাজিরার জন্য তৃতীয় নোটিস পাঠাল পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ।

সকাল ০৯: ৪৫, ১৩ই জুন : বিধায়ক মদন মিত্রের ফ্ল্যাটে ইডি হানা, সাতসকালে পুর দুর্নীতি মামলায় শহরের ৮ জায়গায় চলছে তল্লাশি

সাতসকালেই মদন মিত্রের দক্ষিণেশ্বর, জোকা এবং ভবানীপুরের পুরোনো ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি। এদিন সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে মদনের ফ্ল্যাটে যান ইডি-র ৫ থেকে ৬ জন আধিকারিকরা। জোকা মেট্রো স্টেশন সংলগ্ন ওই ফ্ল্যাট তালা বন্ধ থাকায় প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে তাঁরা সেখানেই অপেক্ষা করেন। সূত্রের খবর, মদন মিত্রের বাড়ির বিছানার তলা থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে বলে ইডি সূত্রের খবর। হদিশ মিলেছে ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও।

সকাল ০৯: ০০, ১৩ই জুন : শনির ভোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছল শালবনি থানার পুলিশ! চললো খানা তল্লাশি

শনিবার ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কলকাতায়। সূত্রের খবর, রাত তিনটে নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতার বাড়ি তল্লাশি অভিযানে পৌঁছয় শালবনি থানার পুলিশ। ডাকাডাকি করে কারও সাড়া না মেলায় নিরাপত্তা রক্ষীদের সাহায্যে পুলিশ ভিতরে ঢোকে। ঘন্টাখানেকেরও বেশি সময় তল্লাশির পর সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা।

সকাল ০৮: ০০, ১৩ই জুন : রোদ ঝলমলে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, একনজরে আজকের আবহাওয়া আপডেট

আজ, ১৩ই জুন, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে। আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে। মাঝে মধ্যে চড়া রোদ উঠতে পারে। ফলে মহানগরে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৩ থেকে ১৫ জুন অর্থাৎ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিনবঙ্গে হালকা বা মাঝারি বৃষ্টি হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File