IPL 2026 | বুধে আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, উদ্বোধনী ম্যাচে খেলছে মুখোমুখি কারা?

Wednesday, March 11 2026, 4:34 pm
IPL 2026 | বুধে আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, উদ্বোধনী ম্যাচে খেলছে মুখোমুখি কারা?
highlightKey Highlights

বিশ্বের সবথেকে বড় টি-টোয়েন্টি লিগের প্রথম পর্বের সূচি ঘোষণা হয়ে গেল বুধবার। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত কোন কোন খেলা হবে, তা জানা গিয়েছে।


ঘোষিত হলো আইপিএলের প্রথম পর্বের লিগ সূচি। বোর্ড সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। উদ্বোধনী ম্যাচ: ২৮ মার্চ আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদ শনিবার (বেঙ্গালুরু)। রবিবার ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই)। বৃহস্পতিবার, ২ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা)। ৬ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (কলকাতা)। বৃহস্পতিবার, ৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File