Gas Cylinder Booking | কমার্শিয়াল গ্যাসের বুকিং নিয়ন্ত্রণ করবে রাজ্য! জ্বালানীর আকালের মুখে নয়া নির্দেশ পেট্রোলিয়াম মন্ত্রকের

Saturday, March 14 2026, 3:36 pm
Gas Cylinder Booking | কমার্শিয়াল গ্যাসের বুকিং নিয়ন্ত্রণ করবে রাজ্য! জ্বালানীর আকালের মুখে নয়া নির্দেশ পেট্রোলিয়াম মন্ত্রকের
highlightKey Highlights

কমার্শিয়াল গ্রাহকদের এলপিজি সরবরাহ করার দায়িত্ব রাজ্যের হাতে দিল কেন্দ্র। ইতিমধ্যেই সব রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রক।


মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সংকট দেখা দিয়েছে দেশে। এই পরিস্থিতিতে হোটেল, রেস্তরাঁ সহ বিভিন্ন জায়গায় কমার্শিয়াল এলপিজির হাহাকার মেটাতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হলো পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে এবার থেকে কমার্শিয়াল গ্রাহকদের এলপিজি সরবরাহ করার দায়িত্ব থাকবে রাজ্যের ওপর। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, এই পরিস্থিতিতে সরকারের সব থেকে বড় উদ্বেগের কারণ জনসাধারণের প্যানিক বুকিং। ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় গ্যাসের কালো বাজারি রুখতে দেশের ১৩০০ জায়গায় রেইড করেছে তেল বিপণন সংস্থার আধিকারিকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File