Breaking News | তারাতলা বিপর্যয়ে মৃতদেরকে পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর!

Thursday, June 25 2026, 12:17 pm
Breaking News | তারাতলা বিপর্যয়ে মৃতদেরকে পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর!
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


সকাল ১১ : ৪০, ২৫শে জুন : তারাতলা বিপর্যয়ে মৃতদেরকে পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর!

বৃহস্পতিবার PMO India-র এক্স হ্যান্ডলে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে লেখা হয়েছে, ‘কলকাতায় গতকাল যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ড PMNRF থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে।’

সকাল ০৯: ২০, ২৫শে জুন : তারাতলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮

Trending Updates

তারাতলার গোডাউনে ছাদ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বুধবারই সরকারের তরফে পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। এ দিন সকালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় আরও দুই জনের মৃতদেহ। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৩১ জনকে। তার মধ্যে সাত জন মৃত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File