WB Budget 2026 | ১ লক্ষ চাকরি, ২০% ডিএ বৃদ্ধি, মহিলা থেকে যুবক, সরকারি কর্মী থেকে সিভিক ভলান্টিয়ার—রাজ্য বাজেটে এক নজরে গুরুত্বপূর্ণ ঘোষণা!

Monday, June 22 2026, 11:23 am
WB Budget 2026 | ১ লক্ষ চাকরি, ২০% ডিএ বৃদ্ধি, মহিলা থেকে যুবক, সরকারি কর্মী থেকে সিভিক ভলান্টিয়ার—রাজ্য বাজেটে এক নজরে গুরুত্বপূর্ণ ঘোষণা!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রকাশ হলো প্রথম বাজেট (west bengal budget 2026)। প্রায় দেড় ঘণ্টা বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত । বাজেটে সরকারি কর্মচারী, মহিলা, যুব, ছাত্রছাত্রী থেকে বয়স্কদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। গুরুত্ব পেয়েছে কৃষি, শিল্প, শিক্ষা, বিদ্যুৎ-সহ বিভিন্ন ক্ষেত্রে। জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানেও।পশ্চিমবঙ্গে ম্যাপও বদলে যাচ্ছে। মোট ৫টি জেলা ঘোষণা করা হয়েছে বাজেটে। এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাজেটে বড় ঘোষণা কী কী?


পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রকাশ হলো প্রথম বাজেট (west bengal budget 2026)। প্রায় দেড় ঘণ্টা বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত । বাজেটে সরকারি কর্মচারী, মহিলা, যুব, ছাত্রছাত্রী থেকে বয়স্কদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। গুরুত্ব পেয়েছে কৃষি, শিল্প, শিক্ষা, বিদ্যুৎ-সহ বিভিন্ন ক্ষেত্রে। জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানেও।পশ্চিমবঙ্গে ম্যাপও বদলে যাচ্ছে। মোট ৫টি জেলা ঘোষণা করা হয়েছে বাজেটে। এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাজেটে বড় ঘোষণা কী কী?

ডিএ বৃদ্ধি :

Trending Updates

বাজেটে ডিএ বৃদ্ধির (da hike news​) ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। রাজ্য বাজেটে ২০ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা বর্তমানে ১৮ শতাংশ ডিএ পান। সোমবার বাজেট প্রস্তাবে অতিরিক্ত ২০ শতাংশ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থাৎ মোট ডিএ-র হার হলো ৩৮ শতাংশ। যাঁরা পেনশন পান, তাঁরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিআর (da hike news​) পাবেন। যা ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকরী হবে।

সরকারি চাকরিতে বড় নিয়োগ :

রাজ্য বাজেটে (west bengal budget​) অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister Swapan Dasgupta) ঘোষণা করেছেন, রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ১ লক্ষ শূন্যপদ পূরণ হবে। যার মধ্যে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এদের মধ্যে ২০ হাজার পদে পুলিশ কর্মী এবং ৫০ হাজার পদে শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক ও অশিক্ষক কর্মী নিয়োগ, ইন্ডাস্ট্রিয়াল ফ্রন্টিয়ার ও রাইফেলস কর্মী নিয়োগ এক হাজার।

নতুন জেলা-মহকুমা-পুরসভা-বিমানবন্দর :

নতুন জেলা হবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। মোট ১০টি নতুন পুরসভা তৈরি হবে। শিবনিবাস, গাজোল, টাল, বেলদা, বাগানান, জয়গী, কোলাঘাট, কামারপুকুর ও টুঙ্গিপাড়ি। মোট চার জেলায় বিমানবন্দর তৈরি হবে। কাঁথিতে নতুন পুলিশ জেলা গঠিত হবে। গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি হবে।

ভাতা বৃদ্ধি :

বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এছাড়াও সিভিক ভলান্টিয়ারদের ২ হাজার টাকা, আশা কর্মীদের ৫ হাজার টাকা,ভিলেজ ও গ্রিন পুলিশের ২ হাজার টাকা, হোমগার্ডদের ২ হাজার তাজা এবং মিড ডে মিলের রাঁধুনিদের এক হাজার টাকা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।

মহিলাদের জন্য ঘোষণা :

অন্নপূর্ণ যোজনায় (annapurna bhandar​) ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিনামূল্যে বাস পরিষেবায় বরাদ্দ করা হয়েছে ৫৫০ কোটি টাকা। চালু হচ্ছে পিঙ্ক কার্ড। গর্ভবতী মায়েদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।একইসঙ্গে তিনি পাবেন ৬টি পুষ্টি কিট। পাশাপাশি উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা। কোনও গৃহবধূ ক্লাউড কিচেন শুরু করলে আর্থিক সাহায্য করা হবে।

যুবদের জন্য ঘোষণা :

যুবদের জন্য ভরসা কর্মসূচির প্রস্তাব নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে একাধিক সুবিধা পাবেন যুবরা। ২১ থেকে ৪৫ বছর বয়সী রাজ্যের যে কোনও যোগ্য, শিক্ষিত ও কর্মহীন যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পাবেন। স্নাতক (গ্র্যাজুয়েট) বেকারদের জন্য মাসিক ৩০০০ টাকা ভাতা দেওয়া হবে। অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য প্রতি মাসে ২০০০ টাকা দেওয়া হবে।

শিক্ষার ক্ষেত্রে ঘোষণা :

আদর্শ বিদ্যালয় তৈরিতে ২১০০ কোটি টাকা এবং সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার বিস্তারে ৫০ কোটির বরাদ্দ করা হচ্ছে। শিলিগুড়িতে IIT ও IIM-এর প্রস্তাব দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় তৈরি হবে দু’টি কেন্দ্রীয় বিদ্যালয়।প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ফ্রি কোচিং সেন্টার তৈরী করা হবে। মিড ডে মিলে পড়ুয়া পিছু বরাদ্দ বেড়ে ১০ টাকা হয়েছে।

স্বাস্থ্যে ঘোষণা :

উত্তরবঙ্গে এইমস ও ক্যান্সার হাসপাতাল এবং ৫টি নতুন মেডিক্যাল হাব তৈরির ঘোষণা করা হয়েছে। শিলিগুড়িতে আইটি পার্ক তৈরি হবে়। ভেলোর, মুম্বইয়ে রোগীর পরিবারের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবনে মোটর বোট অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করা হবে।

শিল্পে জোর :

বাংলার বাজেটে জোর দেওয়া হয়েছে শিল্পে। উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাটারিচালিত গাড়ির কারখানা তৈরি হবে। শিলিগুড়িতে ইন্টিগ্রেটেড লজিস্টিক হাব তৈরি হবে।শিলিগুড়িতে আইটি পার্ক গড়ে তোলা হবে। দুর্গাপুরে তৈরি হবে সেমি কন্ডাক্টর ইউনিট এবং দক্ষিণ দিনাজপুরে টেক্সটাইল হাব তৈরি হবে। স্টার্ট আপ পলিসি চালু করা হবে রাজ্যে। একটি ৪০ কোটি, আরেকটিতে ৬০ কোটি। সবমিলিয়ে ১০০ কোটি টাকা বরাদ্দ।

শক্তিপীঠ সার্কিট ও শ্যামপ্রসাদ :

শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।কালীঘাট, তারাপীঠ থেকে ফুল্লরা, বক্রেশ্বরকে নিয়ে সার্কিট তৈরি হবে। ঐতিহ্য পুনরুদ্ধারে হেরিটেজ কমিশন গঠন হবে। শ্যামাপ্রসাদের বাড়ি সংরক্ষণে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এছাড়াও ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করা হলো বাজেটে। দুর্গাপুজোকে ঘিরে বিশ্বজনীন পর্যটন ব্র্যান্ডিং করা হবে। দার্জিলিংকে ইকো অ্যাডভেঞ্চার পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। কেন্দ্রের সাহায্যে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান, এর জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে পুনরুজ্জীবিত করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File