Yuzvendra Chahal | ক্রিকেট অধ্যায় পেরিয়ে বিজেপিতে যোগ দিলেন যুজবেন্দ্র চাহাল! নয়া অবতারে রাজনীতির ময়দানে পা

Sunday, November 22 2026, 3:41 am
Yuzvendra Chahal | ক্রিকেট অধ্যায় পেরিয়ে বিজেপিতে যোগ দিলেন যুজবেন্দ্র চাহাল! নয়া অবতারে রাজনীতির ময়দানে পা
highlightKey Highlights

শনিবার দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানেই দেখা গেল চাহালের নাম।


ব্রেকিং নিউজ! রাজনীতির ময়দানে পা রাখলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। শনিবার দলের ওবিসি মোর্চার নতুন জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানে ৩৭ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৭জন জাতীয় সহ-সভাপতি, ৩জন জাতীয় সাধারণ সম্পাদক ও ৭জন জাতীয় সম্পাদক। এই তালিকাতেই বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছে ভারতীয় ক্রিকেটারের নাম। সম্প্রতি প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-২০তে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন চাহাল। অক্টোবরে লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি। উল্লেখ্য, বাংলা থেকে এই তালিকায় ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন। তাঁরা হলেন, অজিত দাস এবং মীনাক্ষী কর্মকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File