Govt Job Exam | সরকারি চাকরির পরীক্ষার জন্য আর দিতে হবে না ফি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

Monday, November 23 2026, 9:55 am
Govt Job Exam | সরকারি চাকরির পরীক্ষার জন্য আর দিতে হবে না ফি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
highlightKey Highlights

সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে আর সরকারি চাকরির পরীক্ষার জন্য কোনও ফি দিতে হবে না।


বাংলায় বড় খবর! সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে আর সরকারি চাকরির পরীক্ষার জন্য কোনও ফি দিতে হবে না। ২৩ নভেম্বর, সোমবারের পর থেকে যত সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে, সেগুলোর জন্য কোনও পরীক্ষার ফি নেওয়া হবে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বেকার যুবক-যুবতীদের কাছ থেকে চাকরির পরীক্ষার জন্য টাকা নেওয়া অপরাধ। সংকীর্ণতার পরিচয়।’ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “জেনারেল (সাধারণদের) কলেজ সার্ভিস কমিশনে আবেদনে সবচেয়ে বেশি ফি দিতে হয়। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে ৫০০ টাকা দিতে হয়। বেকার যুবক যুবতীদের আর টাকা দিয়ে আবেদন করতে হবে না। রাজ্য সরকার সেই খরচ দেবে। কারণ, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়।”মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File