WBJEE 2026 | রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ! প্রথমস্থানে কলকাতার শাশ্বত, একনজরে দেখুন প্রথম দশে কারা?

Key Highlightsপ্রকাশ হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল (WBJEE 2026)। পরীক্ষার মাত্র ২৬ দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হলো। এই প্রথমবার বাংলার পাশাপাশি ভিনরাজ্যেও ছিল পরীক্ষাকেন্দ্র। মেধাতালিকায় কলকাতার পাশাপাশি জেলার বেশ কয়েকজনও রয়েছেন। চলতি মাসের শেষেই শুরু হতে পারে কাউন্সেলিং। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৬ এ প্রথমস্থান পেলেন নালন্দা অ্যাকাডেমির শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক)। একনজরে দেখে নিন প্রথম দশে রয়েছেন কারা-
প্রকাশ হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল (WBJEE 2026)। পরীক্ষার মাত্র ২৬ দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হলো। এই প্রথমবার বাংলার পাশাপাশি ভিনরাজ্যেও ছিল পরীক্ষাকেন্দ্র। মেধাতালিকায় কলকাতার পাশাপাশি জেলার বেশ কয়েকজনও রয়েছেন। চলতি মাসের শেষেই শুরু হতে পারে কাউন্সেলিং। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৬ এ প্রথমস্থান পেলেন নালন্দা অ্যাকাডেমির শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক)। একনজরে দেখে নিন প্রথম দশে রয়েছেন কারা-
| স্থান | নাম | বিদ্যালয় |
|---|---|---|
| প্রথম | শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক) | নালন্দা অ্যাকাডেমি |
| দ্বিতীয় | সৌঋদ্ধ মণ্ডল (বিষ্ণুপুর) | বিবেকানন্দ মিশন স্কুল, জোকা |
| তৃতীয় | উমাং ভূত (রানিগঞ্জ) | পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল |
| চতুর্থ | রাহুল কোনার (নিউটাউন) | দিল্লি পাবলিক স্কুল |
| পঞ্চম | সর্বান ভট্টাচার্য (বীজপুর) | গার্ডেন হাই স্কুল |
| ষষ্ঠ | আরহা ভট্টাচার্য (চন্দ্রকোণা) | চন্দ্রকোণা জিরাট হাইস্কুল |
| সপ্তম | সৃজন শুর (শিবপুর) | সাউথ পয়েন্ট হাইস্কুল |
| অষ্টম | মণীশ সেনাপতি (কোতয়ালি, পশ্চিম মেদিনীপুর) | মেদিনীপুর কলেজিয়েট স্কুল |
| নবম | সব্যসাচী লস্কর (সোনারপুর) | বিডিএম ইন্টারন্যাশনাল |
| দশম | দেবজিৎ পাল (বালিগঞ্জ) | সাউথ পয়েন্ট হাইস্কুল |

কীভাবে জয়েন্টের ফল দেখবেন?
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দু’টি ওয়েবসাইটে (wbjee) দেখা যাবে ফল। দু’টি ওয়েবসাইট হল www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.i।n.জয়েন্টের ফলাফল দেখতে হলে প্রথমে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের দু’টি ওয়েবসাইটের মধ্যে যে কোনও একটি ওয়েবসাইটে যেতে হবে।ওয়েবসাইটে ক্লিক করলেই হোমপেজ খুলে যাবে। সেখানে Download Rank Card for WBJEE 2026-এ ক্লিক করতে হবে। এরপর অ্যাডমিট কার্ডের নম্বর দিতে হবে ওই নতুন পেজে। তারপরই স্ক্রিনে রেজ়াল্ট দেখা যাবে। তারপর সেখান থেকে নিজেদের ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায় এই পরীক্ষার মাধ্যমে। গত ২৪ মে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন। মোট ২৬৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। ২০২৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১ হাজারের বেশি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পরীক্ষা
- জয়েন্ট এন্ট্রান্স বোর্ড
- জয়েন্ট এন্ট্রাস









