Fake Paneer | দুধ না থাকলে বলা যাবে না ‘পনির’! ভেজাল রুখতে নয়া নির্দেশিকার জারির পথে FSSAI

Friday, September 25 2026, 4:04 am
Fake Paneer | দুধ না থাকলে বলা যাবে না ‘পনির’! ভেজাল রুখতে নয়া নির্দেশিকার জারির পথে FSSAI
highlightKey Highlights

দুধ ছাড়া অন্য কোনও জিনিস দিয়ে তৈরি ‘নকল পনির’কে যাতে আর ‘পনির’ বলে বিক্রি করা না যায়, তার জন্য একটি খসড়া সংশোধনী প্রস্তাব এনেছে FSSAI।


পনিরের নামে নকল জিনিস কিনে সাধারণ মানুষ যাতে না ঠকে তা নিশ্চিত করতে কড়া এফএসএসএআই। ২০১১ সালের ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (প্রোহিবিশন অ্যান্ড রেস্ট্রিকশনস অন সেলস) রেগুলেশনস’-এ নতুন সংশোধনী অনুযায়ী, “দুধ থেকে পাওয়া যায় না এমন উপাদান দিয়ে তৈরি পনির আর বিক্রি করা যাবে না।" এফএসএসআই-এর নির্দেশিকায় বলা হয়েছে, “যেসব পণ্য ইতিমধ্যেই ‘অ্যানালগ ইন ডেয়ারি কনটেক্সট’ ক্যাটাগরির অধীনে লাইসেন্সপ্রাপ্ত বা নিবন্ধিত, তারা তাদের নামকরণ, লেবেলিং বা বিপণনে ‘পনির’ শব্দটি ব্যবহার করতে পারবে না।” উল্লেখ্য, আগেই FSSAI দাবি করেছিল বাজার বিক্রি হওয়া পনিরের বড় অংশে ৩৫ শতাংশেরও বেশি উদ্ভিজ্জ চর্বি মেশানো রয়েছে। দেশজুড়ে পনিরের ল্যাব পরীক্ষা করতেই গরমিল প্রকাশ্যে আসে। এরপরই সরাসরি কেন্দ্রর তরফে ব্যবস্থা নেওয়া হল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File