WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

'বাবা'র ইচ্ছেপূরণ, পরিচালক তরুণ মজুমদারের পারলৌকিক কাজ সম্পন্ন করলেন অভিনেত্রী দেবশ্রী রায়

Friday, July 8 2022, 6:26 pm
'বাবা'র ইচ্ছেপূরণ, পরিচালক তরুণ মজুমদারের পারলৌকিক কাজ সম্পন্ন করলেন অভিনেত্রী দেবশ্রী রায়
highlightKey Highlights

শুক্রবার ছিল পরিচালক তরুণ মজুমদারের শেষকৃত্য।`বাবা`র ইচ্ছামতো এদিন শ্রাদ্ধের সকল নিয়ম মেনে কাজকর্ম করলেন অভিনেত্রী দেবশ্রী রায়


সন্তান নেই, তবে দেবশ্রী, মহুয়া, মৌসুমীদের সন্তানের মতোই দেখতেন পরিচালক তরুণ মজুমদার। চেয়েছিলেন তিনি না থাকলে সিনেমার দুনিয়ার এই তিন মেয়েই তাঁর পরলৌকিক কাজকর্ম করবেন। অভিনেত্রী মহুয়া অকালেই চলে গিয়েছেন। তবে 'বাবা'র ইচ্ছামতো শুক্রবার তরুণ মজুমদারের শ্রাদ্ধের কাজকর্ম করলেন দেবশ্রী রায়। 

পিতৃসম নয়, পিতাকেই হারানোর যন্ত্রণায় তরুণ বাবুর মৃত্যুদিনে আকুল কান্নায় ভেঙে পরেছিলেন 'দাদার কীর্তি' ও 'ভালোবাসা ভালোবাসা'র মতো তরুণবাবুর একের পর এক সুপারহিট ছবির অভিনেত্রী দেবশ্রী। যিনি চুমকি থেকে দেবশ্রী হয়েছিলেন তরুণ বাবুর হাত ধরে। আজ পারলৌকিক কাজ শেষ করে খানিকটা মানসিক শান্তিতে রয়েছেন অভিনেত্রী। 

আরও পড়ুন: RIP Tarun Majumdar : চিরনিদ্রায় তরুণ মজুমদার, বাংলা সিনেমার একটি যুগের সমাপ্তি।

এদিন সকাল এগারোটায় পূর্ণ দাস রোডের ডাকাত কালীবাড়িতে ফুল, মিষ্টি, মালা এবং তরুণবাবুর ছবি সহ পৌছে যান দেবশ্রী। পুরোহিত আসতেই পিতৃসম তরুণবাবুর আলম্বন গোত্র অবলম্বনে, কালী মূর্তিকে প্রণাম করে শুরু হয় পারলৌকিক কাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File