PM Modi | স্পষ্টবক্তা, অকপট অভিনেতা! নানার প্রয়ানে শোকপ্রকাশ প্ৰধানমন্ত্ৰী মোদীর, স্মরণ শুভেন্দুরও

Key Highlightsসক্রিয়ভাবে কোনওদিনই রাজনীতির ময়দানে তাঁকে দেখা যায়নি ঠিকই, কিন্তু অভিনেতা যে মনেপ্রাণে গেরুয়াপন্থী ছিলেন সেকথা একাধিক সাক্ষাৎকারেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার সাতসকালে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। গোয়ার বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। নানার প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনেতার প্রয়াণসংবাদে মোদির বার্তা, “ভারতীয় চলচ্চিত্রে নানা পাটেকরজি’র মতো তীব্রতা, স্বাতন্ত্র্য এবং অনন্য উপস্থিতির অধিকারী অভিনেতার সংখ্যা ছিল হাতে গোনা। প্রতিটি চরিত্রে তিনি অসাধারণ বৈচিত্র্য ও সৃজনশীলতার ছাপ রেখেছেন। তাঁর অভিনীত বহু চরিত্র প্রজন্মের পর প্রজন্ম দর্শকের মনে স্মরণীয় হয়ে থাকবে। নিজের মতামত প্রকাশের ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত স্পষ্ট ও অকপট। মনেপ্রাণে যা বিশ্বাস করতেন, তা বলতে কখনও পিছপা হননি। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা পাটেকরের অবদান ছিল অপরিসীম। তাঁর প্রয়াণে সিনেজগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর পরিবার, বন্ধু এবং অগণিত অনুরাগীর প্রতি গভীর সমবেদনা রইল। ওম শান্তি।” বলিউড অভিনেতার প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, নানা পাটেকরের আকস্মিক প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত।
- Related topics -
- বিনোদন
- নরেন্দ্র মোদি
- শুভেন্দু অধিকারী
- অভিনেতা
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু


