Garden Reach | জলভাগে ২৪ ঘণ্টা শত্রুর গতিবিধির উপর নজর রাখবে ‘শ্রেয়স’, নৌবাহিনীর শক্তি আরও বাড়াল গার্ডেনরিচ!

Key Highlightsসামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এবং জলভাগে ২৪ ঘণ্টা শত্রুর গতিবিধির উপর নজর রাখতে ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি নতুন অফশোর পেট্রল ভেসেল ‘শ্রেয়স’ সফলভাবে জলে নামানো হলো।
সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এবং জলভাগে ২৪ ঘণ্টা শত্রুর গতিবিধির উপর নজর রাখতে ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি নতুন অফশোর পেট্রল ভেসেল ‘শ্রেয়স’ সফলভাবে জলে নামানো হলো। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-এর ডকে এই যুদ্ধজাহাজটি জলে নামানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল অজয় কোচ্ছার। মাত্র পাঁচ মাসের ব্যবধানে তৃতীয় অফশোর পেট্রল ভেসেল জলে নামিয়ে একটি নজির তৈরি করেছে জিআরএসই। জাহাজটির নির্মাণকাজ বর্তমানে প্রায় ৬৮ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাইস অ্যাডমিরাল অজয় কোচ্ছার জানান, আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে সমুদ্রে নিরবচ্ছিন্ন উপস্থিতি বজায় রাখা অত্যন্ত জরুরি। আগামী দিনে এই ধরনের আধুনিক যুদ্ধজাহাজগুলি সামুদ্রিক নজরদারি ও বিভিন্ন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- ভারতীয় নৌবাহিনী


