Cabinet Ministers WB 2026 | ভারতের প্রাক্তন ক্রিকেটার থেকে পরিচারিকা! দেখে নিন শুভেন্দু সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার তালিকা!

Key Highlightsপশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার (bjp west bengal) গঠনের একমাসের মধ্যেই সম্প্রসারিত শুভেন্দু অধিকারী (suvendu adhikari) সরকারের মন্ত্রিসভা। সোমবার লোকভবনে মোট ৩৫ জনকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আরএন রবি (r n ravi)। এর ফলে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল চল্লিশে। এর মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে চলেছেন ৩ জন। দেখে নিন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার তালিকায় রয়েছেন কারা (cabinet ministers west bengal)।
পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার (bjp west bengal) গঠনের একমাসের মধ্যেই সম্প্রসারিত শুভেন্দু অধিকারী (suvendu adhikari) সরকারের মন্ত্রিসভা। সোমবার লোকভবনে মোট ৩৫ জনকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আরএন রবি (r n ravi)। এর ফলে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল চল্লিশে। এর মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে চলেছেন ৩ জন। দেখে নিন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার তালিকায় রয়েছেন কারা (cabinet ministers west bengal)।
পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার তালিকা ২০২৬ (cabinet ministers west bengal 2026) :
পূর্ণমন্ত্রী হিসেবে কে কে শপথ নিলেন?
১) দীপক বর্মন: ফালাকাটা।
২) তাপস রায়: মানিকতলা।
৩) মনোজকুমার ওঁরাও: কুমারগ্রাম।
৪) শংকর ঘোষ: শিলিগুড়ি।
৫) জগন্নাথ চট্টোপাধ্যায়: সিউড়ি।

৬) স্বপন দাশগুপ্ত: রাসবিহারী।
৭) অর্জুন সিং: নোয়াপাড়া।
৮) গৌরীশংকর ঘোষ: মুর্শিদাবাদ।
৯) অরূপকুমার দাস: সিঙ্গুর।
১০) দুধকুমার মণ্ডল: ময়ূরেশ্বর।
১১) শারদ্বত মুখোপাধ্যায়: বিধাননগর।
১২) কল্যাণ চক্রবর্তী: খড়দা।
১৩) অজয়কুমার পোদ্দার: কুলটি।
পশ্চিমবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন কারা?
১) মালতী রাভা রায়: তুফানগঞ্জ।
২) রাজেশ মাহাতো: গোপীবল্লভপুর।
৩) ইন্দ্রনীল খাঁ: বেহালা পশ্চিম।

পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রীদের তালিকা :
১) জুয়েল মুর্মু: হবিবপুর।
২) আনন্দময় বর্মন: মাটিগাড়া-নকশালবাড়ি (বিজেপি বিধায়কদের মধ্যে সবথেকে বেশি জয়)।
৩) অশোক দিন্দা: ময়না (ভারতের প্রাক্তন ক্রিকেটার)।
৪) শান্তনু প্রামাণিক: ভগবানপুর।
৫) উমেশ রাই: হাওড়া উত্তর।
৬) পূর্ণিমা চক্রবর্তী: শ্যামপুকুর।
৭) কৌশিক চৌধুরী: রায়গঞ্জ।
৮) দিবাকর ঘরামি: সোনামুখী।
৯) কলিতা মাজি: আউসগ্রাম (তিনি পরিচারিকা হিসেবে কাজ করতেন, সমাজের একদম প্রান্তিক শ্রেণির মানুষকে মন্ত্রী করল বিজেপি সরকার)।
১০) গার্গী দাস ঘোষ: কান্দি।
১১) দীপঙ্কর জানা: কাকদ্বীপ।
১২) সুমনা সরকার: বলাগড়।
১৩) হরেকৃষ্ণ বেরা: তমলুক।
১৪) বিশাল লামা: কালচিনি।
১৫) মৌমিতা বিশ্বাস মিশ্র: বর্ধমান দক্ষিণ।
১৬) নাদিয়ার চাঁদ বাউরি: পারা।
১৭) বিরাজ বিশ্বাস: করণদিঘি।
১৮) ভাস্কর ভট্টাচার্য: শ্রীরামপুর।
১৯) অমিয় কিস্কু: নয়াগ্রাম।

বলা বাহুল্য, গত ৪ মে রাজ্য বিধানসভা ভোটের ফলাফলে, ২৯৪টির মধ্যে ২০৮ আসন পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ (suvendu adhikari) পাঁচ মন্ত্রী শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে। ওইদিন শুভেন্দু ছাড়াও বিভিন্ন দপ্তরের দায়িত্ব পান দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। এবার তাঁদের ভার কিছুটা লাঘব করতে মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ৩৫ জন।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ সরকার
- বিজেপি
- শুভেন্দু অধিকারী









