Suvendu Adhikari | ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’! রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্ত মন্ত্রিসভায়!

Monday, November 23 2026, 9:14 am
Suvendu Adhikari | ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’! রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্ত মন্ত্রিসভায়!
highlightKey Highlights

সব ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ হিসেবে লেখার প্রস্তাবে অনুমোদন দিল মন্ত্রিসভা।


সব ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ হিসেবে লেখার প্রস্তাবে অনুমোদন দিল মন্ত্রিসভা। সোমবার নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’-এর বদলেও এবার ‘পশ্চিমবঙ্গ’ লেখা হবে। ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশনে ৯ ডিসেম্বর এই প্রস্তাব আনা হবে। আগে ‘ওয়েস্ট বেঙ্গল’ (W) নামের কারণে বিভিন্ন তালিকায় নিচে থাকায় প্রশাসনিক সমস্যার কথা উঠেছিল। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব পাশ করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তা অনুমোদন পায়নি। নতুন সিদ্ধান্তে নামের শুরুতে ‘P’ এলে তালিকায় কিছুটা এগিয়ে আসবে বলে মনে করছে বর্তমান সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File