Ganga Water Treaty | গঙ্গার আরও জল চাইছে বাংলাদেশ, গঙ্গা জল চুক্তির মেয়াদ শেষের আগে ঢাকায় যৌথ কমিটির বৈঠক!
Saturday, November 21 2026, 1:43 pm

Key Highlightsআগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছরের ভারত-বাংলাদেশ গঙ্গা জল বণ্টন চুক্তি।
আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছরের ভারত-বাংলাদেশ গঙ্গা জল বণ্টন চুক্তি। তার মাত্র ২৪ দিন আগে আজ, ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় শুরু হচ্ছে যৌথ কমিটির বৈঠক। ভারতের জয়েন্ট রিভার্স কমিশনের প্রধান শরৎচন্দ্রর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। তবে এই বৈঠকে চুক্তির পুনর্নবীকরণ বা মেয়াদ বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে না। তা প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনায় ঠিক হবে। সূত্র অনুযায়ী, বাস্তব পরিস্থিতির আলোকে চুক্তির রূপরেখায় বড় বদল চাইছে বাংলাদেশ এবং খরার সময়েও ধারাবাহিক জলের প্রবাহ নিশ্চিত করতে আগ্রহী ঢাকা। অন্যদিকে, চুক্তি চূড়ান্ত করার আগে বিহারের মতামত নেওয়ার জন্য আগেই দিল্লির কাছে আবেদন জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
- Related topics -
- দেশ
- ভারত
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ


