Weather Update | শহরজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট

Sunday, November 22 2026, 3:13 am
Weather Update | শহরজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

আজ রবিবার ও আগামিকাল সোমবার দু'এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৷


কলকাতার খবর! আজ ২২শে নভেম্বর, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার ভোরের দিকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। শহরজুড়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সকালের পর থেকে বদলাবে আবহাওয়া। আংশিক মেঘলা থেকে মূলত রোদঝলমলে হয়ে উঠবে শহরে বিভিন্ন এলাকা। আগামী মঙ্গলবার, ২৪ নভেম্বর থেকে কলকাতা-সহ গোটা রাজ্যে রাতের তাপমাত্রা একধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই বাংলায় জাঁকিয়ে শীতের আমেজ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন আবহবিদরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File