Breaking News | মনোনয়ন জমা দিতে সার্ভে বিল্ডিংয়ে প্রবেশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়!

Wednesday, April 8 2026, 5:35 am
Breaking News | মনোনয়ন জমা দিতে সার্ভে বিল্ডিংয়ে প্রবেশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়!
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


বেলা ১১.০২, ৮ই এপ্রিল : মনোনয়ন জমা দিতে সার্ভে বিল্ডিংয়ে প্রবেশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়!

মনোনয়ন জমা দিতে চার জনকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোকে দেখতে সমর্থকদের মধ্যে উন্মাদনা। রাস্তার দু’ধারে প্রচুর সমর্থক তাঁকে অভিবাদন জানাতে জড়ো হয়েছেন।

সকাল ১০.৫০, ৮ই এপ্রিল : মনোনয়ন জমা দিতে কালীঘাট থেকে রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

Trending Updates

মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে উৎসবের মেজাজ কালীঘাটে। মনোনয়ন জমা দিতে নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বের হলেন তৃণমূল সুপ্রিমো।

সকাল ১০.২৯, ৮ই এপ্রিল : পশ্চিম এশিয়ায় অশান্তির মধ্যেও রেপো রেট অপরিবর্তিত রাখলো রিজ়ার্ভ ব্যাঙ্ক!

রেপো রেট-এ কোনও পরিবর্তন করল না রিজার্ভ ব্যাঙ্ক। এর জেরে রেপো রেট ৫.২৫ শতাংশেই থাকল। এর পাশাপাশি রিজ়ার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি পলিসি স্টান্সও ‘নিউট্রাল’ রেখেছে।

সকাল ০৯.২০, ৮ই এপ্রিল : পশ্চিম মেদিনীপুরে ঝড়ে খুঁটি পড়ে মৃত্যু মহিলার!

ঝড়ের সময় বাইরে বাঁধা ছিল গোরু। ঝড়ের দাপট থেকে গোরুকে বাঁচাতে ঘরে তুলতে যাচ্ছিলেন মহিলা। আর সেই সময়ে বিদ্যুতের খুঁটি ঝড়ে উল্টে গিয়ে ওই মহিলার মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে দাসপুরের বড়শিমুলিয়া গ্রামে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File