SIR in West Bengal | খসড়া তালিকায় নেই মতুয়ারা? তড়িঘড়ি বিশেষ কমিটি গঠন শাহের

Friday, February 20 2026, 5:22 pm
SIR in West Bengal | খসড়া তালিকায় নেই মতুয়ারা? তড়িঘড়ি বিশেষ কমিটি গঠন শাহের
highlightKey Highlights

আগামী ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, তাতেও অনেক মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


বাংলার চূড়ান্ত ভোটার তালিকায় বহু মতুয়া, উদ্বাস্তুর নাম বাদের আশংকা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৯ সালের নাগরিকত্ব বিধি মেনে কমিটি গঠন শাহের মন্ত্রকের। কমিটির মাথায় থাকবেন পশ্চিমবঙ্গের ডিরেক্টরেট অব সেনসাস অপারেশন্স-এর ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। এ ছাড়াও সদস্য হিসাবে থাকবেন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর এক আধিকারিক (ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার), সংশ্লিষ্ট ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসারের মনোনীত এক কর্তা (আন্ডার সেক্রেটারি পদমর্যাদার), পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের স্টেট ইনফরমেটিক্স অফিসার মনোনীত এক কর্তা (আন্ডার সেক্রেটারি পদমর্যাদার) এবং পশ্চিমবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল, অথবা তাঁর মনোনীত একজন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File