T20 World Cup | দামাল বৃষ্টি, ভেস্তে গেলো পাকিস্তান-নিউজিল্যান্ডের সুপার এইটের ম্যাচ
Saturday, February 21 2026, 4:50 pm

Key Highlightsটসে জিতে ব্যাটিংও নিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। ম্যাচের মুহূর্ত বলতে ব্যস ওইটুকুই। এর পর শুরু দামাল বৃষ্টি।
কলম্বোয় টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে মারা গেলো ম্যাচ। খেলা শুরুর সময়েই দামাল বৃষ্টি শুরু হয়। ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষার পরও বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা। এর জেরে দুই দলকেই ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল। উল্লেখ্য, গ্রুপ পর্বে জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। শ্রীলঙ্কায় গভীর নিম্নচাপের্ জেরে আবহাওয়ার অবনতি হয়েছে। যার প্রভাব পড়েছে বিশ্বকাপের ম্যাচে।
- Related topics -
- খেলাধুলা
- টি২০
- টি টোয়েন্টি
- পাকিস্তান
- নিউজিল্যান্ড
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- ক্রিকেট
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল


