SSC | গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষাকেন্দ্রে পরা যাবেনা জুতো! কড়া নির্দেশ এসএসসির

Saturday, February 21 2026, 4:18 am
SSC | গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষাকেন্দ্রে পরা যাবেনা জুতো! কড়া নির্দেশ এসএসসির
highlightKey Highlights

ইদানীং জুতোর ভিতরে মোবাইল বা অন্য বৈদ্যুতিন যন্ত্র লুকিয়ে নিয়ে ঢোকার একাধিক ঘটনা ঘটেছে। এই ধরনের জালিয়াতি বা পরীক্ষায় নকল করা আটকাতেই কমিশন এমন সিদ্ধান্ত নিল।


আগামী ১ মার্চ গ্রুপ সি-র লিখিত পরীক্ষা। গ্রুপ ডি-র পরীক্ষা হবে ৮ মার্চ। এবার পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা স্কুল সার্ভিস কমিশনের। কমিশন জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে পুরুষ মহিলা সকল পরীক্ষার্থীদের জুতোর বদলে পরতে হবে চটি। কোনওরকম অলংকার ও মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকাতেও নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। হাতে ঘড়িও পরা যাবে না। জলের বোতল ও পেনও স্বচ্ছ হতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। এসএসসির কড়া নির্দেশ, নিষেধ করা জিনিস নিয়ে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে তাঁর পরীক্ষা বাতিল করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File