Trump Tariff | ‘সম্পূর্ণ বেআইনি’- বাতিল ট্রাম্পের ট্যারিফ, কী বললো নয়াদিল্লি?
Saturday, February 21 2026, 2:44 pm

Key Highlights২৪ ঘণ্টার মধ্যে বিবৃতি জারি করল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক (Central Government) বলল, ‘রায়ের কী প্রভাব পড়তে পারে খতিয়ে দেখা হচ্ছে।’
শুক্রবার আমেরিকার শীর্ষ আদালতে ‘সম্পূর্ণ বেআইনি’ বলে বাতিল হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাধের ট্যারিফ। ফলে জরুরি ভিত্তিতে আরোপ করা বাড়তি ট্যারিফ এবং রেসিপ্রোকাল ট্যারিফ দু’টিই বাতিল হয়ে গিয়েছে। এ বিষয়ে বিবৃতি দিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে,‘গতকাল ট্যারিফ নিয়ে আমেরিকার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা আমরা দেখেছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সাংবাদিক বৈঠকও করেছেন। ট্রাম্প প্রশাসনের তরফে কিছু পদক্ষেপের ঘোষণা হয়েছে। এর কী প্রভাব পড়তে পারে তা পর্যালোচনা করে দেখা হচ্ছে।’
- Related topics -
- দেশ
- আমেরিকা
- ভারত
- নয়াদিল্লি
- শুল্ক
- ডোনাল্ড ট্রাম্প
- donald trump
- ট্রাম্প


