Siliguri Bullet Train | জুলাই থেকে শুরু হবে শিলিগুড়ি বুলেট ট্রেনের কাজ, মার্চের ডেডলাইন বেঁধে দিল রেল!
Thursday, May 21 2026, 1:45 pm

Key Highlightsদেশের দ্রুততম ‘বুলেট ট্রেন’ মানচিত্রে নাম জুড়তে চলেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ির।
দেশের দ্রুততম ‘বুলেট ট্রেন’ মানচিত্রে নাম জুড়তে চলেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ির। রেল মন্ত্রক সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি থেকে উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত একটি অত্যাধুনিক বুলেট ট্রেন করিডর গড়ে তুলতে চলেছে ভারতীয় রেল। প্রস্তাবিত এই মেগা রেল প্রকল্পের প্রাথমিক রূপরেখা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আগামী জুলাই থেকেই নিউ জলপাইগুড়ি-বারাণসী বুলেট ট্রেন করিডরের প্রাথমিক সমীক্ষা বা সার্ভের কাজ শুরু হয়ে যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের মাধ্যমে এই প্রকল্পের ‘ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট’ বা ডিপিআর প্রস্তুত হয়ে যাবে।
- Related topics -
- রাজ্য
- শিলিগুড়ি
- উত্তরবঙ্গ
- বুলেট ট্রেন
- ট্রেন
- ভারতীয় রেল


