Independence Day | ২০২৬ সালের ১৫ই আগস্ট ৭৯তম নাকি ৮০তম স্বাধীনতা দিবস পালন করবে ভারত?

Friday, August 14 2026, 4:03 am
Independence Day | ২০২৬ সালের ১৫ই আগস্ট ৭৯তম নাকি ৮০তম স্বাধীনতা দিবস পালন করবে ভারত?
highlightKey Highlights

প্রতি বছর ১৫ আগস্ট এগিয়ে আসলেই মনের মধ্যে এক উদ্দীপনার আবহ তৈরি হয়।


প্রতি বছর ১৫ আগস্ট এগিয়ে আসলেই মনের মধ্যে এক উদ্দীপনার আবহ তৈরি হয়। চারদিকে জাতীয় পতাকার শোভা, 'বন্দে মাতরম' ও দেশাত্মবোধক গানের সুর আর তরুণ প্রজন্মের স্বাধীনতার ভাষণ চর্চার দৃশ্য চোখে পড়ে। তবে প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের মনে একটি চেনা দ্বিধা উঁকি দিচ্ছে— ১৫ আগস্ট ২০২৬ ভারত কি তার ৭৯তম নাকি ৮০তম স্বাধীনতা দিবস পালন করবে?এই দুই হিসাবই সম্পূর্ণ সঠিক! তবে দুটি পৃথক দৃষ্টিকোণ থেকে। আমাদের বুঝতে হবে আমরা স্বাধীনতার ‘পূর্তি বছর’ (Anniversary/Completed Years) হিসেব করছি নাকি ‘উদ্‌যাপনের সংখ্যা’ (Celebration Count) ধরছি। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। ২০২৬ সালের ১৫ আগস্টে এসে স্বাধীন দেশ হিসেবে ভারতের ৭৯ বছর পূর্তি। যেদিন ভারত স্বাধীনতা পেয়েছিল, অর্থাৎ ১৯৪৭ সালের ১৫ আগস্ট—সেদিনটি ছিল ভারতের ১ম (প্রথম) স্বাধীনতা দিবস। সুতরাং, ২০২৬ সালের ১৫ আগস্ট ভারত তার স্বাধীনতার ৭৯ বছর পূর্ণ করে ৮০তম স্বাধীনতা দিবস সগৌরবে উদযাপন করতে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File