Farooq Abdullah | ‘পাকিস্তানই কাশ্মীরিদের রক্ষাকর্তা’, মন্তব্য ফারুকের! পাল্টা তোপ দাগলো বিজেপি

Saturday, October 24 2026, 5:32 pm
Farooq Abdullah | ‘পাকিস্তানই কাশ্মীরিদের রক্ষাকর্তা’, মন্তব্য ফারুকের! পাল্টা তোপ দাগলো বিজেপি
highlightKey Highlights

পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে বারবার কাশ্মীর ইস্যু উত্থাপন করে জম্মু ও কাশ্মীরের জনগণকে রক্ষা করছে। এই দাবি, ন্যাশনাল কনফারেন্স (এনসি) সভাপতি ফারুক আবদুল্লা-র।


এবার পাকিস্তানের ভূয়সী প্রশংসায় কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। উত্তর কাশ্মীরের বারামুলায় দলীয় কর্মীদের এক সম্মেলনে বক্তব্য রাখার সময় পাকিস্তানের প্রসঙ্গ টেনে ফারুক আবদুল্লা বলেন, ‘ভারত সরকারের যা মানসিকতা তাতে প্রতিবেশী দেশ না থাকলে কাশ্মীরিদের অস্তিত্ব থাকত না।’ কাশ্মীরের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফকে ‘রক্ষাকর্তা’ আখ্যা দিয়ে এ দিন ফারুক বলেন, ‘তিনি (পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ) সর্বত্র গিয়ে বলেছেন, কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। তিনিই আমাদের রক্ষা করছেন। না হলে ওদের (কেন্দ্রীয় সরকার) উদ্দেশ্য ভালো নয়।’ ফারুকের মন্তব্যের তীব্র সমালোচনা করে জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি সত শর্মা বলেন, ‘ফারুক আবদুল্লার বোঝা উচিত, এই দেশে তিনি যা ইচ্ছা বলার স্বাধীনতা পেয়েছেন। তাই এই মন্তব্য করতে পেরেছেন। পাকিস্তানে বললে রেহাই পেতেন না।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File