E-KYC | ১৬ আগস্ট নয়, বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়! কতদিন সময় বাড়ালো কেন্দ্র?
Saturday, August 15 2026, 10:56 am

Key Highlightsগ্যাস সংস্থাগুলির ডিস্ট্রিবিউটরদের আশ্বাস, কাজ সেরে ফেলতে ১৫ আগস্ট ছুটির দিনেও দুপুর ১২টা থেকে অফিস খোলা থাকবে।
কারও নেই স্মার্টফোন, কারও নেই অ্যাপ ডাউনলোড করে তার ফর্ম পূরণের মতো মগজ। আবার যাঁরা অ্যাপে গ্যাস বুকিং করেন তাঁদের অনেকেই প্রক্রিয়ার সঙ্গে সড়গড় নন, আবার কিছু ক্ষেত্রে অ্যাপ কাজ করছে না। এই অবস্থায় স্বস্তির খবর শোনালো কেন্দ্র সরকার। রবিবারের মধ্যে এলপিজি গ্যাসের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে সরকারের নির্দেশ নিয়ে অনেক গ্রাহকই আতঙ্কে ছিলেন। তবে শেষপর্যন্ত ওই প্রক্রিয়া ২৩ আগস্টের মধ্যে করার জন্য মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র। এদিকে গ্যাস সংস্থাগুলির ডিস্ট্রিবিউটরদের আশ্বাস, কাজ সেরে ফেলতে ১৫ আগস্ট ছুটির দিনেও দুপুর ১২টা থেকে অফিস খোলা থাকবে। কারণ, বাড়িতে হাঁড়ি চড়াতে গ্যাসের সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে হবে এবং তার জন্য ই-কেওয়াইসি আবশ্যিক।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- রান্নার গ্যাস
- এলপিজি


