Weather Update | বৃষ্টিতে কি ভেস্তে যাবে ঠাকুর দর্শনের পরিকল্পনা? কী আপডেট দিলো আবহাওয়া দফতর?
Sunday, October 18 2026, 2:16 am

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ থেকে ২২ অক্টোবরের মধ্যে কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক ও পরিষ্কার থাকবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজ্যের আবহাওয়া নিয়ে উৎসবের শুরুতে উদ্বেগ তৈরি হলেও বর্তমানে আবহাওয়া দফতরের পূর্বাভাসে স্বস্তি মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ থেকে ২২ অক্টোবরের মধ্যে কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক ও পরিষ্কার থাকবে। এর ফলে প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা বা ঘোরাঘুরিতে বৃষ্টির বড় কোনও বাধা থাকছে না। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের মতো কয়েকটি পাহাড়ি জেলায় উৎসবের প্রথম দিকে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই, ফলে নির্বিঘ্নেই কাটবে পুজোর দিনগুলি।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া দফতর


