Iran-US | ইরানে পারমাণু ঘাঁটির কাছে পরপর গোলাবর্ষণ মার্কিন সেনার! ছড়াবে তেজস্ক্রিয় বিকিরণ?

Thursday, July 9 2026, 2:45 pm
Iran-US | ইরানে পারমাণু ঘাঁটির কাছে পরপর গোলাবর্ষণ মার্কিন সেনার! ছড়াবে তেজস্ক্রিয় বিকিরণ?
highlightKey Highlights

ইরানি সংবাদমাধ্যম ‘আল মেহর নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে বুশেহর পারমাণু ঘাঁটির কাছে পরপর গোলাবর্ষণ করে মার্কিন সেনা।


ফের যুদ্ধ শুরু হয়েছে ইরান ও আমেরিকার মধ্যে। ইরানি সংবাদমাধ্যম ‘আল মেহর নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে বুশেহর পারমাণু ঘাঁটির কাছে পরপর গোলাবর্ষণ করে মার্কিন সেনা। এর জেরে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। ইরানের মুখপত্র ‘আইআরএনএ’তে নিশ্চিত করা হয়েছে, বুশেহর পারমাণু ঘাঁটির কাছে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। তবে তেহরানের তরফে জানানো হয়েছে, এই হামলার জেরে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ায়নি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই বুধবার গভীর রাতে (ভারতীয় সময়) ইরানে ভয়ংকর হামলা চালায় আমেরিকা। ইরানশাহরের একটি ইরানি বিমানঘাঁটিও মার্কিন হামলার শিকার হয়েছে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File