UAE-US | যুদ্ধের প্রভাব পড়ছে অর্থনীতিতে, আর্থিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় UAE!
Monday, April 20 2026, 3:53 pm

Key Highlightsগত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ও আমেরিকার সংঘাত ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহির অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ও আমেরিকার সংঘাত ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহির অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে। এদিকে শীঘ্রই শেষ হতে চলেছে যুদ্ধবিরতির মেয়াদ। এই আবহে সম্ভাব্য আর্থিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে সংযুক্ত আরব আমিরশাহি। সূত্রের খবর, সংঘাত আরও তীব্র হলে এবং অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করলে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা কী হতে পারে, তা নিয়েই মূলত এই আলোচনা চলছে। এই আলোচনার কেন্দ্রে রয়েছে গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে সংযুক্ত আরব আমিরশাহির সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর খালেদ মহম্মদ বালামারের কারেন্সি সোয়াপ লাইনের প্রস্তাব।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আরব আমিরশাহি
- মার্কিন যুক্তরাষ্ট্র
- যুদ্ধ


