Suvendu Adhikari | 'বন্যায় ২ জনের মৃত্যু, ৩২০০ ক্ষতিগ্রস্ত বাড়িকে ৩০,০০০ টাকা সহায়তা'! আকাশপথে সবং ঘুরে নির্দেশ মুখ্যমন্ত্রীর!

Thursday, August 20 2026, 11:24 am
Suvendu Adhikari | 'বন্যায় ২ জনের মৃত্যু, ৩২০০ ক্ষতিগ্রস্ত বাড়িকে ৩০,০০০ টাকা সহায়তা'! আকাশপথে সবং ঘুরে নির্দেশ মুখ্যমন্ত্রীর!
highlightKey Highlights

বৃহস্পতিবার সবংয়ে গিয়ে সেখানকার পরিস্থিতি আকাশপথে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


লাগাতার ভারী বৃষ্টিতে সবং-সহ পশ্চিম মেদিনীপুরের একাংশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার সবংয়ে গিয়ে সেখানকার পরিস্থিতি আকাশপথে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে একগুচ্ছ নির্দেশও দিয়েছেন তিনি। পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘এখানে বন্যার কারণে ২ জন মারা গিয়েছেন। তাঁদের পরিবারকে ৯ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শুধুমাত্র সবং ব্লকেই ৩২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব পরিবারকে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে।’বৃহস্পতিবার অবশ্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেলেঘাইয়ের জলস্তর এখন বিপদসীমার নীচে। যাঁরা ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছিলেন, তাঁদের পাঁচ দিনের রেশন দিয়ে বাড়ি ফেরানো হয়েছে। শুভেন্দু বলেন, ‘পুলিশকেও আলাদা করে টাকা দেওয়া হয়েছে। তারা যাতে জলবন্দি মানুষের বাড়িতে রেশন এবং খাবার জলের ২০ লিটারের জার পৌঁছে দিতে পারে। আকাশপথে পাঁচটা গ্রাম পঞ্চায়েত দেখেছি। পর্যালোচনা করে যা নির্দেশ দেওয়ার দিলাম। ১০টা সাপে কাটার কেস এসেছে। প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছি। স্বাস্থ্য দপ্তর ভালো কাজ করেছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File