Donald Trump | পারমাণবিক চুক্তি নিয়ে সুর নরম ট্রাম্পের, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি?

Monday, August 10 2026, 2:46 am
Donald Trump | পারমাণবিক চুক্তি নিয়ে সুর নরম ট্রাম্পের, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি?
highlightKey Highlights

ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করতে যুদ্ধ শুরু করেছিল মার্কিন সেনা, সেই প্রসঙ্গটিকে আপাতত একপাশে সরিয়ে, তেহরান হরমুজ সম্পূর্ণ খুলে দিলেই নৈতিক জয় ঘোষণা করে যুদ্ধে ইতি টানতে পারনে মার্কিন প্রেসিডেন্ট।


এখনও অব্যাহত ইরান-আমেরিকা যুদ্ধ। গত সপ্তাহেও ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সূত্রের খবর, যেভাবে হোক যুদ্ধ থেকে নিষ্কৃতি চাইছেন ট্রাম্প। ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করতে যুদ্ধ শুরু করেছিল মার্কিন সেনা, সেই প্রসঙ্গটিকে আপাতত একপাশে সরিয়ে, তেহরান হরমুজ সম্পূর্ণ খুলে দিলেই নৈতিক জয় ঘোষণা করে যুদ্ধে ইতি টানতে পারনে মার্কিন প্রেসিডেন্ট। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর তথ্য অনুযায়ী, সবদিক বিচার করে মার্কিন প্রেসিডেন্ট তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, পারমাণবিক চুক্তির বিষয়টি ছাড়াই যুদ্ধ থেকে সরে আসতে পারেন তিনি। সেক্ষেত্রেও অবশ্য় অস্বস্তি তৈরি করছে ইরান। কারণ তারা হরমুজ প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার জন্য একগুচ্ছ দাবি রেখেছে। সূত্রের খবর, এই অবস্থায় আমেরিকার দিক থেকে সম্মানজনক ভাবে যুদ্ধে ইতি টানতে পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File