RG Kar Case | আর জি কর-কাণ্ডের সৎকার মামলা নিয়ে পুলিশকে ভর্ৎসনা, মামলা সিবিআইকে দিল হাই কোর্ট!

Thursday, October 1 2026, 12:35 pm
RG Kar Case | আর জি কর-কাণ্ডের সৎকার মামলা নিয়ে পুলিশকে ভর্ৎসনা, মামলা সিবিআইকে দিল হাই কোর্ট!
highlightKey Highlights

আর জি করের চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় ঘটনার দিন তড়িঘড়ি কেন দেহ সৎকার করা হয়েছিল, সেই সংক্রান্ত তদন্তের দায়িত্ব পুলিশের কাছ থেকে ছিনিয়ে সিবিআইয়ের হাতে দিল কলকাতা হাই কোর্ট।


আর জি করের চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় ঘটনার দিন তড়িঘড়ি কেন দেহ সৎকার করা হয়েছিল, সেই সংক্রান্ত তদন্তের দায়িত্ব পুলিশের কাছ থেকে ছিনিয়ে সিবিআইয়ের হাতে দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার পুলিশকে কড়া ভর্ৎসনা করে বিচারপতি জানান, আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চলা সত্ত্বেও পুলিশের নতুন এফআইআর করা এক ধরণের ‘চালাকি’। হাই কোর্ট নির্দেশ দিয়েছে, মামলার সমস্ত ফাইল দ্রুত সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আদালত খড়দহ থানার পুলিশের আইনবিষয়ক ‘অজ্ঞতা’র দিকেও আঙুল তোলে। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। দেহ দ্রুত সৎকারে জড়িত থাকার অভিযোগে জেলবন্দি তৎকালীন প্রভাবশালী নেতাদের ভূমিকা এবার সরাসরি সিবিআইয়ের স্ক্যানারে আসতে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File