PM Modi Address the Nation | ‘ওরা ভ্রুণহত্যা করেছে’- বিরোধীদের নিশানা! জাতির উদ্দেশ্যে ভাষণে কী কী বললেন প্রধানমন্ত্রী?

Saturday, April 18 2026, 5:00 pm
PM Modi Address the Nation | ‘ওরা ভ্রুণহত্যা করেছে’- বিরোধীদের নিশানা! জাতির উদ্দেশ্যে ভাষণে কী কী বললেন প্রধানমন্ত্রী?
highlightKey Highlights

শুক্রবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে ১৩১তম সংবিধান সংশোধনী বিল ব্যর্থ হয়েছে। তারপরই শনিতে জাতির উদ্দেশ্যে ভাষণে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী মোদির। ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিরোধীরা মহিলাদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তারা তাদের অধিকার কেড়ে নিয়েছে। বিরোধীরা নারীদের অধিকার হরণ করে তারপর উল্লাস করেছে। যে দলগুলো মহিলা সংরক্ষণের বিরোধিতা করেছে, তারা নারী শক্তিকে সহজলভ্য বলে ধরে নিচ্ছে। তারা ভুলে যাচ্ছে যে একবিংশ শতাব্দীর মহিলারা প্রতিটি ঘটনার উপর নজর রাখছে।”


শুক্রবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে ১৩১তম সংবিধান সংশোধনী বিল ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরই শনিতে জাতির উদ্দেশ্যে ভাষণে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী মোদির। কী কী বললেন তিনি?

‘বিরোধীরা মহিলাদের আত্মসম্মানের উপর আঘাত হেনেছে’: প্রধানমন্ত্রী মোদী

বিরোধীদের নিশানা করে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিরোধীরা মহিলাদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তারা তাদের অধিকার কেড়ে নিয়েছে। বিরোধীরা নারীদের অধিকার হরণ করে তারপর উল্লাস করেছে। যে দলগুলো মহিলা সংরক্ষণের বিরোধিতা করেছে, তারা নারী শক্তিকে সহজলভ্য বলে ধরে নিচ্ছে। তারা ভুলে যাচ্ছে যে একবিংশ শতাব্দীর মহিলারা প্রতিটি ঘটনার উপর নজর রাখছে।”

বিরোধীরা মহিলাদের স্বপ্নকে চুরমার করেছে: প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ আমি আমার বোন ও কন্যাদের সঙ্গে কথা বলতে এসেছি। আজ দেশের প্রতিটি নাগরিক দেখছেন, কীভাবে ভারতের নারী ক্ষমতায়নকে রুখে দেওয়া হল। তাঁদের স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আমরা সফল হতে পারিনি। মহিলা সংরক্ষণ বিলটি সংসদে পাশ হতে ব্যর্থ হয়েছে। এর জন্য আমি সকল মা ও বোনদের কাছে ক্ষমা চাইছি।”

‘ওরা ভ্রুণহত্যা করেছে’, তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক প্রধানমন্ত্রী:

১৩১তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতার জন্য তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল তৃণমূলের কাছে। কিন্তু, সেই সুযোগ তারা নষ্ট করল।” মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ না হওয়ার ঘটনাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী। বললেন, “সৎ চেষ্টার ভ্রূণহত্যা করল কংগ্রেস, ডিএমকে, তৃণমূলের মতো দলগুলি।”

‘ইংরেজদের মতো রাজনীতি করে কংগ্রেস’, কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর:

এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “আমি আশা করেছিলাম যে কংগ্রেস তার অতীতের ভুল শুধরে নেবে এবং পাপের প্রায়শ্চিত্ত করবে। কিন্তু তারা এই সুযোগটি হাতছাড়া করেছে। পরজীবীর মতো কংগ্রেস আঞ্চলিক দলগুলোর কাঁধে চড়ে টিকে থাকার চেষ্টা করছে।” তাঁর সাফ কথা, ‘ভাগ করো আর রাজ করো। এটা ওরা ইংরেজদের থেকে শিখেছে।’

‘বিল পাশ করাতে পারিনি, কিন্তু মহিলাদের আশীর্বাদ পেয়েছি’: আশাবাদী মোদী

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “যদিও আজ আমরা বিলটি পাশ করার জন্য প্রয়োজনীয় ৬৬ শতাংশ ভোট পাইনি। কিন্তু আমি জানি যে দেশের শতভাগ নারীশক্তির আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। মহিলা সংরক্ষণের পথে থাকা প্রতিটি বাধা আমরা দূর করব। আমাদের সংকল্প অটল, আমাদের মনোবল দৃঢ়।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File